শিরোনাম

** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং |
  • Uncategorized
  • ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত, আজ আনুষ্ঠানিকভাবে থেকে প্রচারণা শুরু

ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত, আজ আনুষ্ঠানিকভাবে থেকে প্রচারণা শুরু

image_print
image_print
ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে আজ মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে। এই নির্বাচনকে কেন্দ্র করে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মোতায়েন থাকবে সেনাবাহিনী।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সভায় প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন প্রচারণা অনুষ্ঠান উদ্বোধনকালে এসব তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতে বারবার জাতীয় সংকটে নেতৃত্ব দিয়েছে। ডাকসু নির্বাচনের মধ্য দিয়েও একটি গণতান্ত্রিক উদাহরণ স্থাপন করা সম্ভব।

তিনি আরও জানান, ডাকসু নির্বাচন কেন্দ্র করে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • • প্রথম স্তরে থাকছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রক্টোরিয়াল টিম ও ডিএনসিসির ২০০ সদস্য, যারা ৮টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
  • • দ্বিতীয় স্তরে মোতায়েন থাকবেন পুলিশ সদস্যরা।
  • • তৃতীয় স্তরের দায়িত্বে থাকবেন সেনা সদস্যরা, যারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে পাঁচ মিনিটের মধ্যে যে কোনো ভোটকেন্দ্রে পৌঁছাতে সক্ষম হবেন এবং ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন। 

এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী জানিয়েছেন, নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয়ে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের সাতদিন আগে থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না। ৮ ও ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ক্যাম্পাসে শুধু বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের প্রবেশাধিকার থাকবে।

প্রার্থীদের প্রতি সতর্কবার্তা দিয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচনী প্রচারণা যেন শিক্ষার পরিবেশে ব্যাঘাত না ঘটায়। মুক্তিযুদ্ধ, জাতির পিতা, শহীদ ও দেশের সার্বভৌমত্ব নিয়ে অবমাননাকর মন্তব্য বরদাশত করা হবে না।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, লিঙ্গ, ধর্ম, জাতিগোষ্ঠী কিংবা অন্য কোনো পরিচয়ের ওপর আঘাত হানলে কেবল প্রার্থিতা নয়, তার ছাত্রত্ব ও আবাসিক সিটও বাতিল করা হবে। অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য বা হয়রানি প্রমাণিত হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রিটার্নিং অফিসার ড. জসীম উদ্দিন বলেন, ৪০ হাজার শিক্ষার্থীর সচেতন অংশগ্রহণের মধ্য দিয়েই এই নির্বাচন সফল হবে। জাতি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে আছে। তিনি আশা প্রকাশ করেন, ডাকসু নির্বাচন শুধু বিশ্ববিদ্যালয়ের নয় বরং গোটা দেশের গণতান্ত্রিক সংস্কৃতির একটি মাইলফলক হয়ে উঠবে।

##

নিউজে সর্বশেষ

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

Showing Slide 1 of 5