শিরোনাম

** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী |

ছেলের হাতে প্রাণ গেল মায়ের

image_print
image_print

আর্থিক অভাব অনটন ও জমি সংক্রান্ত বিরোধ নিয়ে পারিবারিক কলহের জেরে নিজ ছেলের হাতে প্রাণ হারালেন বৃদ্ধ মা। জেলার দৌলতপুর উপজেলার চক মিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম করুনা রানী ভদ্র (৬২)। অভিযুক্ত তারই ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২)।

এলাকার মানুষ ও থানা পুলিশ সুত্র জানায়, বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে মা-ছেলের মধ্যে আর্থিক টানাপোড়েন নিয়ে তীব্র তর্ক-বিতর্ক হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন ছেলে রবি চন্দ্র ভদ্র। হাতে থাকা ধারালো বটি দিয়ে বসতঘরের ভেতরেই মায়ের গলায় কোপ দেন তিনি। মুহূর্তেই লুটিয়ে পড়েন করুনা রানী। পরিবারের কেউ কিছু বুঝে ওঠার আগেই মায়ের বুক চিরে বেরিয়ে যায় শেষ নিঃশ্বাস। ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে যায়।

নিহত করুনা রানী ভদ্র মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী। পরিবারে দীর্ঘদিন ধরেই আর্থিক টানাপোড়েন চলছিল। ছেলে রবির সঙ্গে মায়ের প্রায়ই ঝগড়া হতো। সেই দ্বন্দ্বই কাল হয়ে দাড়াল মায়ের জন্য।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মা করুনা ভদ্রের নামে বাড়ির ১১৪ শতাংশ জমি রয়েছে। পোস্ট অফিসে টাকা জমা আছে প্রায় ৯ লাখ টাকা। এই টাকা ও জমি লিখে দেওয়ার জন্য মা’কে অনেকদিন ধরেই চাপ দিয়ে আসছিলো লিভারজনিত রোগে গুরুতর অসুস্থ রবি ভদ্র।

এ নিয়ে মা ও ছোট ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেয়। বুধবার (১০ সেপ্টেম্বর) দিনে এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। প্রতিদিনের মতো রাতে মা করুনা ভদ্র তার ৬ বছরের নাতনিকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েন।পাশের রুমে স্ত্রীসহ ঘুমিয়ে ছিলেন বড় ছেলে রবি ভদ্র।

রবি ভদ্রের স্ত্রী জয়া ভদ্র জানান, মধ্যরাতে মেয়ের কান্নার আওয়াজ শুনে তিনি পাশের রুমে যান। ঘরের বাতি জ্বালিয়ে দেখেন মেয়ের শরীর রক্তে ভিজে আছে। পাশেই পড়ে আছে শ্বাশুড়ির গলাকাটা লাশ। লাশের ওপরে বালিশ ছিলো। এসময় তার স্বামী ঘরে ছিলো না। বাড়ান্দার গেটে বাইরে থেকে তালা লাগানো ছিলো।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। অভিযুক্ত ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজে সর্বশেষ

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

Showing Slide 1 of 5