শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |

তালায় বিএনপির আনন্দ মিছিল

image_print
image_print

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৪ আসামীকে শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলা থেকে বেকসুর খালাস দেওয়ায় তালায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় তালা বাজারে এ আনন্দ মিছিলের আয়োজন করে উপজেলা বিএনপি।

মিছিলটি ডাকবাংলো থেকে শুরু হয়ে তালা বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা জনতার ব্যাংকের নিচে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় শেষ হয়। মিছিল শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সমাপনী বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃনাল কান্তি রায়।

এসময় অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক্ষ শফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এম এম মারুফ উল ইসলাম, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম, জাসাসের আহ্বায়ক ফারুক হোসেন, সদস্য সচিব রাসেল বিশ্বাস, ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব এসকে ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন জুয়েল, তালা সরকারি কলেজ ছাত্রদল সভাপতি সোহাগ হোসেন সাগর, সাবেক সভাপতি রিপন ইসলাম, ছাত্রদলনেতা তুহিন রিয়াদ, তাশরিফ, জাফর হোসেন, রিপন হোসেন  প্রমুখ ।

উক্ত আনন্দ মিছিলে তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামের এক মুক্তিযোদ্ধার ধর্ষিত স্ত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখতে যান। পরবর্তীতে যশোরে ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় শেখ হাসিনার গাড়িবহর লক্ষ্য করে গুলি ছোড়া, বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য এবং অস্ত্র আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়।

সেই মামলায় তৎকালীন সংসদ সদস্য ও সাতক্ষীরার জনপ্রিয় বিএনপি নেতা এবং ঘটনার সময় ঢাকায় অবস্থানরত হাবিবুল ইসলামকে হাবিবকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করে কলারোয়ার আওয়ামীলীগ নেতা প্রয়াত মোসলেম উদ্দীন । সে সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা ঐ ঘটনায় সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের কোন সম্পৃক্ত পাওয়া যায়নি বলে রিপোর্ট প্রদান করেন। পরবর্তীতে ২০০৮ সালের আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর বিভিন্ন আদালত ঘুরে হাইকোর্টের নির্দেশে ২০১৪ সালের ১৫ অক্টোবর মামলাটি এজাহার হিসেবে গণ্য হয়।

এবিষয়ে অ্যাডভোকেট আব্দুল মজিদ বলেন, ২০০২ সালে কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনার ১২ বছর পর কলারোয়া থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা আদালতে পৃথক তিনটি চার্জশীট দাখিল করেন। যার প্রেক্ষিতে আদালত সাবেক এমপি হাবিবসহ ৫০ জন বিএনপি নেতাকর্মীকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবকে সর্বোচ্চ ৭০ বছরের সাজা প্রদান করে আদালত।

##

নিউজে সর্বশেষ

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে ৫ গুন, ব্যায়সীমা ১০ লক্ষ, জামানত বাঁচাতে ভোট পেতে হবে ১৫ শতাংশ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী সংখ্যার আধিক্যে ...

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

Showing Slide 1 of 5