শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |

আরও একটি সেঞ্চুরির পথে মুমিনুল

image_print
image_print

টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে পরিচিত মুমিনুল হক সৌরভ। অতীতে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক ছিলেন তিনি। বর্তমানে টেস্ট দলের নিয়মিত মুখ এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

মুমিনুল হক সৌরভ ক্যারিয়ারের ৭৪তম টেস্ট ম্যাচ খেলছেন। টেস্টে ক্রিকেটে তিনি দেশের হয়ে সর্বোচ্চ ১৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ১৪তম সেঞ্চুরির পথেই আছেন ৩৪ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৮০ রানে অপরাজিত আছেন মুমিনুল। আর মাত্র ২০ রান করলেই ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি পূর্ণ করতে পারবেন তিনি।

টেস্টে ১২টি সেঞ্চুরি করে মুমিনুলের ঠিক পরেই আছেন জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি ক্যারিয়ারের ৯৯তম টেস্টে ম্যাচ খেলছেন। বাংলাদেশি প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০টি টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করার পথে আছেন মুশফিক।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ২৮৬ রান করে আলআউট হয় আয়ারল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে সাদমান ইসলাম অনিক আর মাহমুদুল হাসান সোহান ১৬৮ রানের জুটি গড়েন। ৮০ রান করে ফেরেন সাদমান। এরপর মুমিনুল হকের সঙ্গে অবিচ্ছিন্ন ১৭০ রানের জুটি গড়েছেন মাহমুদুল হাসান জয়।

দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৩৮ রান। ১৬৯ ও ৮০ রানে অপরাজিত আছেন ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি  হাঁকানো মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক সৌরভ।

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5