শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |
  • বিনোদন
  • থার্টি ফার্স্ট নাইটে বারের পাশাপাশি পতেঙ্গা-পারকি বিচ বন্ধ থাকবে-সিএমপি

থার্টি ফার্স্ট নাইটে বারের পাশাপাশি পতেঙ্গা-পারকি বিচ বন্ধ থাকবে-সিএমপি

image_print
image_print

সোমবার (২৯ ডিসেম্বর) পুলিশ কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

এতে জানানো হয়, ২০২৫ সালের বর্ষবিদায় ও ২০২৬ সালের নববর্ষ উদযাপন উপলক্ষ্যে অনুমতি ছাড়া সড়ক, উন্মুক্ত স্থান, ছাদসহ সর্বসাধারণের ব্যবহার্য কোনো স্থানে সভা-সমাবেশ, গণজমায়েত, উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করে নাচ-গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‌্যালি বা শোভাযাত্রা করা যাবে না।

এছাড়া মহানগর এলাকায় যেকোনো ধরনের আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার সব বার ও মদের দোকান বন্ধ থাকবে। একই সময়ে আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশস্থল ও উৎসবস্থলে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রসহ সব ধরনের দেশীয় অস্ত্র, তলোয়ার, বর্শা, ছোরা, লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ থাক

নিরাপত্তার স্বার্থে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত পতেঙ্গা সি-বিচ ও পারকি বিচ এলাকায় অবস্থান করাও নিষিদ্ধ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বেপরোয়া গতিতে গাড়ি ও মোটরসাইকেল চালানো, উচ্চ শব্দে হর্ন বাজানো, মাদকাসক্ত অবস্থায় চলাফেরা, নৈতিক মূল্যবোধবিরোধী কর্মকাণ্ড, নারীদের প্রতি যেকোনো ধরনের হয়রানি বা ইভটিজিং এবং অন্যান্য বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

সিএমপি জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজে সর্বশেষ

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

Showing Slide 1 of 5