শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না………..হুঁশিয়ারি জামায়াত আমিরের

দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না………..হুঁশিয়ারি জামায়াত আমিরের

image_print
image_print

নতুন কোনো পোশাক পরে যদি ফ্যাসিবাদ আসে তবে তার পরিণতি ৫ আগস্টের মতো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর মিরপুরে আদর্শ হাইস্কুল মাঠে আয়োজিত ঢাকা-১৫ আসনের নির্বাচনি সমাবেশে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, এ দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ যদি আজ নতুন কোনো পোশাক পরে আমাদের সামনে আসে, তবে ৫ আগস্টের মতো একই পরিণতি তাদের ভোগ করতে হবে। বহু ত্যাগ আর কোরবানির বিনিময়ে আজকের এই অবস্থান

যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ন্যায়বিচার যাদের হাতে নিশ্চিত হবে আমরা সবাই মিলে তারই সঙ্গী হব। আমরা তাদেরই সঙ্গী হবো, যারা নিজেদের কর্মীদের চাঁদাবাজি, দখলদারি, মামলাবাজি আর সন্ত্রাস, পাথর চাপা দিয়ে হত্যা, গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা থেকে বিরত রাখতে পারবেন। যারা তা পারবেন না, তারা যত রঙিন স্বপ্নই দেখাক, জাতি তাদের মতলব বুঝে নেবে।’

শফিকুর রহমান আরও বলেন, যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল, আজ তাদের আর দেখা যাচ্ছে না—এটা একটা বড় শান্তি। যারা ফ্যাসিবাদের জাঁতাকলে পিষ্ট হয়েছেন, তাদের প্রতি আমার অনুরোধ, ফ্যাসিবাদের সময়ে আমরা-আপনারা যে কষ্ট ভোগ করেছি, সেই কষ্ট মেহেরবানি করে আর কেউ জনগণকে দেবেন না।’

তিনি বলেন, আমাদের সমাজে আজ যত বৈষম্য, দুঃশাসন আর দুর্নীতি—তার মূল কারণ হলো ইনসাফ বা ন্যায়বিচারের অনুপস্থিতি। যদি দেশে ইনসাফ থাকতো তবে দুর্নীতিবাজ, লুটেরা আর ডাকাতরা জনগণের সম্পদ লুট করে ব্যাংক খালি করে দিয়ে দেশ থেকে নিরাপদে পালানোর সুযোগ পেত না। তারা বিদেশে বেগমপাড়া গড়তে পারত না, বাংলাদেশের বুকে সন্ত্রাসের রাজ্য কায়েম করতে পারত না। এই কালো টাকা দিয়েই আবার সন্ত্রাস কেনা হয় আরও বেশি কালো টাকা বানানোর জন্য।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম, এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মোয়াজ্জেম হোসেন হেলাল, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।

##

নিউজে সর্বশেষ

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

Showing Slide 1 of 5