শিরোনাম

** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী |
  • দেশজুড়ে
  • ধানের শীষে ভোট দিয়ে দেশগড়ায় অংশগ্রহণ করুন, তালা কলারোয়ার উন্নয়নকে এগিয়ে নিন -ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

ধানের শীষে ভোট দিয়ে দেশগড়ায় অংশগ্রহণ করুন, তালা কলারোয়ার উন্নয়নকে এগিয়ে নিন -ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

image_print
image_print

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি জনাব হাবিবুল ইসলাম হাবিব এর ধানদিয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত সাতক্ষীরা-১ আসনের প্রথম নির্বাচনী জনসভা ফুলবাড়িয়া স্কুল মাঠ অনুষ্ঠিত হয় হাজার হাজার জনতার উপস্থিতিতে।

ধানের শীষের জনসভায় জনসমুদ্রে হাত তুলে নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন! সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব

ধানের শীষের পক্ষে দোয়া ও ভোট প্রার্থনা করে বলেন, ধানের শীষে ভোট দিয়ে দেশগড়ায় অংশগ্রহণ করুন, তালা কলারোয়ার উন্নয়নকে এগিয়ে নিন। তালা–কলারোয়ার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহবান ।

সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না, তাই সকলের প্রতি সম্মান জানিয়ে ভোট প্রার্থনা করছি । তিনি বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়ী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, আগামীতে তালাকে পৌরসভা হিসেবে উন্নীত করা, পাটকেলঘাটাকে উপজেলা ঘোষণা, তালা বাইপাস সড়ক নির্মাণ, কপোতাক্ষ নদীর ওপর কানাইদিয়া–কপিলমুনি সেতু নির্মাণ, মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে যাতায়াতের জন্য সেতু ও একটি আধুনিক খেলার স্টেডিয়াম নির্মাণসহ তালা ও কলারোয়ার সার্বিক উন্নয়ন করা হবে। পাটকেলঘাটা উপজেলা হলে এ অঞ্চলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

তিনি আরও বলেন, যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সম্পত্তির কোনো ক্ষতি হতে দেওয়া হবে না। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিএনপির বিশেষ সামাজিক ও অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন ধানদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলম সরদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মেল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, কলারোয়ার উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান মহব্বত হোসেন,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সাতক্ষীরা-১ সংসদীয় আসনের নির্বাচনী প্রচারনার দায়িত্বপ্রাপ্ত যুবনেতা এম এম মারুফ উল ইসলাম,  উপজেলা যুবদলের আহ্বায়ক মীজা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, জাসাসের সাধারণ সম্পাদক রাসের বিশ্বাস প্রমুখ।

##

নিউজে সর্বশেষ

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

Showing Slide 1 of 5