শিরোনাম

** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী |
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • তাহাজ্জুদের পর কেন্দ্রে ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে–তারেক রহমান।

তাহাজ্জুদের পর কেন্দ্রে ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে–তারেক রহমান।

image_print
image_print

ভোটের অধিকার রক্ষায় নেতাকর্মীদের ভোটের দিন ভোর থেকে ভোটকেন্দ্রে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে নিজ নিজ ভোটকেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ পড়তে হবে এবং সেখান থেকেই ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনি সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত জনতার সঙ্গে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুশল বিনিময় করে বক্তব্য শুরু করেন তারেক রহমান। এরপর তিনি বলেন, ভোট ও গণতন্ত্রকে কেন্দ্র করে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। গত দেড় দশকে যেভাবে মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, একই কৌশলে আবারও ভোটের অধিকার হরণের চেষ্টা চলছে।

তারেক রহমান বলেন, মানুষের ভোটের অধিকার, মতপ্রকাশের অধিকার এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার যেন আর কেউ কেড়ে নিতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াই হবে অগ্রাধিকার। অপরাধী যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, অতীতে বিএনপি ক্ষমতায় থাকাকালে দলীয় পরিচয় বিবেচনা না করেই অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতেও একই নীতি অনুসরণ করা হবে।

চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের অর্থনীতিতে গতি আসবে। বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়ার নেওয়া এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থায় সংস্কার, গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ হেলথ ওয়ার্কার নিয়োগ, দেশজুড়ে খাল খনন কর্মসূচি এবং ইপিজেড সম্প্রসারণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, সমতল ও পাহাড় সব জনগোষ্ঠীকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই এই দেশ এগিয়ে যাবে।

সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। পরে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের ২৩টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

##

নিউজে সর্বশেষ

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

Showing Slide 1 of 5