শিরোনাম

** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী |
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • নির্বাচিত হলে তারেক রহমানের কাছ থেকে নেওয়া শিক্ষার প্রতিফলন ঘটাব–ড. মো. মনিরুজ্জামান

নির্বাচিত হলে তারেক রহমানের কাছ থেকে নেওয়া শিক্ষার প্রতিফলন ঘটাব–ড. মো. মনিরুজ্জামান

image_print
image_print

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামান বলেছেন, আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে তারেক রহমানের কাছে থেকে যতটুকু শিখেছি, তার সম্পূর্ণ প্রতিফলন আমার কাজের মাধ্যমেই প্রমাণ দেব ইনশাল্লাহ।

শনিবার (২৪ জানুয়ারি) বিকালে শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ড. মো. মনিরুজ্জামান বলেন, এমপি মানেই সবজান্তা শাসক এমন ধারণা শ্যামনগরে আর চলবে না। তিনি বলেন, শ্যামনগরের এমপি হতে হবে জনগণের প্রতিনিধি, জনগণের কণ্ঠস্বর।

তিনি আরও বলেন, ধর্ম, বর্ণ কিংবা গোত্রের কারণে যেন কোনো মানুষ সামাজিকভাবে নিগৃহীত না হয় সেই লক্ষ্যেই আমরা কাজ করতে চাই। একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলে সব নাগরিকের জন্য সমঅধিকার, সহমর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।

বিগত সময়ের রাজনৈতিক বাস্তবতার কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভিন্ন মত ও ভিন্ন আদর্শের মানুষের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। মিথ্যা মামলা, হামলা, জেল-জুলুম এমনকি হত্যার শিকার হয়েছেন বহু মানুষ। এসব ঘটনার অবসান ঘটিয়ে শ্যামনগরে একটি নতুন রাজনৈতিক ও সামাজিক ধারার সূচনা করতে চাই, যেখানে সকলে সমঅধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবে।

নির্বাচিত হলে শ্যামনগরের ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে চারটি ভাগে বিভক্ত করে গ্রামীণ হাব গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি প্রার্থী। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি শ্যামনগরের ১০৮টি ওয়ার্ডের প্রতিটি গ্রামে অন্তত একজন করে ছেলে-মেয়েকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ড. মো. মনিরুজ্জামান আরও বলেন, ধানের শীষ প্রতীকে আমাকে নির্বাচিত করলে প্রতি তিন মাস পরপর প্রতিটি ইউনিয়নে নির্দিষ্ট স্থানে গিয়ে আপনাদের কথা শুনব। জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের পরামর্শ অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।

শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদগাহ ময়দান রূপ নেয় এক বিশাল রাজনৈতিক শোডাউনে।

জনসভাকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই শ্যামনগর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে জনসভাস্থল ও আশপাশের এলাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

জনসভা কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠু ও জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন।

জনসভা শেষে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এক বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি শ্যামনগর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে পুরো উপজেলা সদর মিছিলের নগরীতে পরিণত হয়। মিছিলজুড়ে দলীয় স্লোগান ও উন্নয়নের প্রত্যাশায় উজ্জীবিত নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নিউজে সর্বশেষ

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

Showing Slide 1 of 5