শিরোনাম

** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং |
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • দীর্ঘ ২১ বছর পর মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, বিপুল জনসমাগমের আশা

দীর্ঘ ২১ বছর পর মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, বিপুল জনসমাগমের আশা

image_print
image_print

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহ সফর ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ ২১ বছর পর মঙ্গলবার (২৭ জানুয়ারি) তার আগমনকে কেন্দ্র করে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে নির্বাচনি জনসভার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সার্কিট হাউজ মাঠে জনসভার জন্য মঞ্চ তৈরির কাজ চলছে।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তারেক রহমান জনসভা করবেন। তার জনসভাকে ‘জনসমুদ্রে’ পরিণত করা হবে বলে জানিয়েছেন দলীয় নেতারা। বিপুল জনসমাগম ঘটাতে এরইমধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

জনসভায় সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। তিনি বলেন, ‘দীর্ঘ বছর পর তারেক রহমানের এই প্রত্যাবর্তন ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা দেখা দিয়েছে। তারেক রহমান এখন কেবল বিএনপির সম্পদ নন, তিনি দেশের সম্পদ। সর্বস্তরের মানুষ তাকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’

ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, ‘দুপুর ২টায় নগরীর সার্কিট হাউজ ময়দানে নির্বাচনি জনসভায় উপস্থিত থাকবেন তারেক রহমান। সভামঞ্চে বিভাগের ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুরের ২৪টি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন।’

তিনি বলেন, ‘আমরা চার জেলা ছাড়াও ময়মনসিংহ মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা এবং উপজেলার নেতাদের সঙ্গে সভা করা করেছি। যেহেতু পুরো এলাকাটি জনসমুদ্রে রূপ নেবে, তাই সমাবেশস্থলের বিভিন্ন পয়েন্টে এলইডি স্ক্রিন থাকবে। সমাবেশে নারীদের জন্যও আলাদা ব্যবস্থা রয়েছে।’

শরীফুল আলম আরও বলেন, ‘সবশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভা করেছিলেন। আমরা আশা করছি, তারেক রহমানের এবারের সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে। সার্কিট হাউজ মাঠসহ সারা শহরেই লোকসমাগম থাকবে। মাঠে সুপেয় পানির ব্যবস্থা থাকবে। পুরো সমাবেশস্থল সিসি ক্যামেরার আওতায় থাকবে। প্রশাসন আমাদের সহযোগিতা করছে। আশা করছি সফল সমাবেশ হবে।’

জনসভাকে ঘিরে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে। ট্রাফিক ব্যবস্থাপনা যাতে স্বাভাবিক থাকে এবং সাধারণ মানুষের চলাচলে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করবে।’

##

নিউজে সর্বশেষ

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

Showing Slide 1 of 5