শিরোনাম

** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী |

১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব

image_print
image_print

আর মাত্র ছয়দিন পর জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের পর বিজয়ীদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হতে পারে আগামী ১৫ অথবা ১৬ ফেব্রুয়ারি। তবে কোনো কারণে এ সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর সম্ভব না হলে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সর্বোচ্চ দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে জানিয়ে শফিকুল আলম বলেন, যদি তিন দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন এবং সংখ্যাগরিষ্ঠ দলের লিডারকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথের জন্য ডাকা হয়, তবে হস্তান্তর ১৫ অথবা ১৬ ফেব্রুয়ারির মধ্যে হতে পারে। এটি ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পরে যাবে না।

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর দ্রুত করা হবে। তিনি বলেন, ক্ষমতা ১৮০ কার্যদিবস ধরে রাখা হবে- এমন অপপ্রচারের কোনো ভিত্তি নেই।

আবুল কালাম আজাদ মজুমদার আরও বলেন, আমরা গতকালও পরিষ্কার করেছি যে নির্বাচনের পরে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকার যত দ্রুত সম্ভব ক্ষমতা হস্তান্তর করবে। কিছু পক্ষ অপপ্রচার চালাচ্ছে যে সরকার ১৮০ কার্যদিবস ক্ষমতা ধরে রাখবে। এটি অসৎ ও উদ্দেশ্যমূলক, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা। প্রথম থেকেই সরকার নিশ্চিত করেছে, নির্বাচন শেষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের হাতে রাষ্ট্র পরিচালনার ভার তুলে দেওয়া হবে।

তিনি বলেন, ১৮০ কার্যদিবসের বিষয়টি নিয়ে বিভ্রান্তি নেই। এ সময়ে নির্বাচিত সংসদ সদস্যরা পাশাপাশি প্যারালাল কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি এবং গণপরিষদে সদস্য হিসেবে কাজ করবেন। জুলাই চার্টারের সংশ্লিষ্ট সংস্কার ও ধারা ঠিক করা হবে নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে, অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা থাকবে না।

##

নিউজে সর্বশেষ

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

Showing Slide 1 of 5