শিরোনাম

** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী |
  • স্বাস্থ্য
  • সরকারি হাসপাতালে বিনা মূল্যে হুইলচেয়ার-ট্রলি সরবরাহের নির্দেশ

সরকারি হাসপাতালে বিনা মূল্যে হুইলচেয়ার-ট্রলি সরবরাহের নির্দেশ

image_print
image_print

দেশের সব সরকারি হাসপাতালে বিনা মূল্যে হুইলচেয়ার-ট্রলি সরবরাহের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

একই সঙ্গে দালালের দৌরাত্ম্য বন্ধে সাত দফা নির্দেশনা দেওয়া হয়েছে। উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২ মার্চের অফিস আদেশে বলা হয়েছে—

১. হাসপাতালে বিনা মূল্যে হুইলচেয়ার-ট্রলি সরবরাহ নিশ্চিত করতে হবে।

২. হাসপাতালের জরুরি বিভাগের কাছাকাছি দৃশ্যমান স্থানে হুইলচেয়ার-ট্রলি রাখতে হবে এবং বিনা মূল্যে প্রদানের লিখিত নির্দেশনা টাঙাতে হবে।

৩. নির্দিষ্ট ইউনিফর্ম পরিহিত অবস্থায় হাসপাতালের সেবাকর্মী বা ওয়ার্ডবয় হুইলচেয়ার-ট্রলি বহন করবে।

৪. বহিরাগত কেউ হুইলচেয়ার-ট্রলি বহন বা টাকার বিনিময়ে হুইলচেয়ার-ট্রলি সরবরাহ সেবা প্রদান করতে পারবে না।

৫. হাসপাতাল দালাল-মুক্ত করতে হবে।

দালালের দৌরাত্ম্য বন্ধে পুলিশের সহায়তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা গ্রহণ করতে হবে

৬. দালালদের সঙ্গে জড়িতদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

৭. কোনো সেবার জন্য বিধিবহির্ভূত অর্থ আদায় বা বখশিশ চাওয়া বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বিভিন্ন দপ্তরের মহাপরিচালক, সচিব, পরিচালক বা তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এ অফিস আদেশ পাঠানো হয়েছে।

নিউজে সর্বশেষ

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

Showing Slide 1 of 5