শিরোনাম

** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী |

প্রয়োজনে দলের মধ্যে শুদ্ধি অভিযান চালাতে হবে: খুলনা সিটি প্রশাসক

image_print
image_print

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক ও বিএনপির সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ‘খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটেও ভালো নয়। এ শহরে একের পর এক খুন হচ্ছে। অন্যরা খুন হচ্ছে, মানে আমরা রাজনীতিবিদরা ভালো আছি, এটা ভাবার সুযোগ নেই। এ শহরে আমিও নিরাপদ নই। সন্ত্রাসীদের দাপট বন্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। এ নগরী মাদকে ছেয়ে গেছে। দলের মধ্যে কোনও অপরাধী যেন প্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। খুলনাকে সন্ত্রাস মুক্ত শান্তির শহরে পরিণত করতে হবে। সে জন্য বিএনপিকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে দলের মধ্যে শুদ্ধি অভিযান চালাতে হবে।’

শুক্রবার (৬ মার্চ) খুলনা ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খুলনা মহানগর শাখার সভাপতি শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।

ইফতার পূর্ব আলোচনায় বক্তারা বলেছেন, রমজানজুড়ে সিয়াম সাধণারত রোজাদারদের কষ্ট লাঘবে এ বছর কিন্তু নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রেখে শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সর্বমহলে প্রশংসিত হয়েছে। গেলো প্রায় দেড় যুগে গড়ে ওঠা অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট গুঁড়িয়ে দিতে সক্ষম হওয়ায় এ বছর নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়েনি। শিগগিরই ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমে বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার। তবে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে চরম উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম, উপ-উপাচার্য হারুন অর রশীদ খান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু জাফর ও সদস্য সচিব জি এম মওলা বক্স, অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মন্ডল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদ, জেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হোসাইন, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, খুলনা জেলা এনসিপির আহ্বায়ক মুহাম্মদ ফয়জুল্লাহ্, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, নির্বাহী সদস্য অধ্যাপক শেখ দিদারুল আলম, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান প্রমুখ।

নিউজে সর্বশেষ

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

Showing Slide 1 of 5