শিরোনাম

** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী |
  • আন্তর্জাতিক
  • যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় সৌদিকে ইরানের ধন্যবাদ

যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় সৌদিকে ইরানের ধন্যবাদ

image_print
image_print

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে সৌদি আরব তার আকাশপথ বা ভূখণ্ড যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ব্যবহার করতে না দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে। এ কারণে সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতি ইরানের পক্ষ থেকে সৌদির কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। খবর বার্তাসংস্থা এএফপি’র।

তিনি বলেন, ‘আমরা সৌদি আরবের কাছ থেকে বারবার যা শুনেছি—যে তারা তাদের আকাশপথ, জলসীমা বা ভূখণ্ড ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না—তার প্রশংসা করি।’

যুদ্ধ শুরু হওয়ার আগে, রিয়াদ তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টায় পূর্ণ সমর্থন দিয়েছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে ইরানের বিরুদ্ধে হামলার জন্য তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।

সৌদি কর্মকর্তারা এই সপ্তাহে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করার পর, এনায়াতি স্পষ্টভাবে সেই অভিযোগ অস্বীকার করেছেন। সৌদি আরব বারবার তাদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জন্য তেহরানকে অভিযুক্ত করেছে এবং সতর্ক করেছে যে, পাল্টা আঘাতসহ নিজেদের রক্ষা করার অধিকার তাদের রয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম তেল শোধনাগার রাস তানুবা‘তে হামলার বিষয়টিও অস্বীকার করেছিল ইরান। রিয়াদ অভিযোগ করেছিল যে তেহরান সেখানে দুবার ড্রোন হামলা চালিয়েছে।

মার্কিন দূতাবাসে হামলার ফলে সৃষ্ট আগুনের ঘটনায় ইরানের কোনো হাত নেই উল্লেখ করে এনায়াতি বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলায় ইরানের কোনো ভূমিকা নেই।’

রাষ্ট্রদূত এএফপি-কে আরও বলেন, ‘তেহরানের অপারেশন কমান্ড যদি কোথাও হামলা চালায়, তবে তারা এর দায় স্বীকার করে নেয়।’

নিউজে সর্বশেষ

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

Showing Slide 1 of 5