শিরোনাম

** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী |

জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল ছিলেন আওয়ামী লীগে!

image_print
image_print

বাংলাদেশের রাজনীতিতে সময়ের সঙ্গে পরিচয়ের পরিবর্তন নতুন কোনো বিষয় নয়। সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে মাহমুদুল হাসানের নাম ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে, সেটিও সেই বাস্তবতার আরেকটি উদাহরণ।

জানা যায়, ২০১২–২০১৩ সালে তিনি American International University-Bangladesh (এআইইউবি)-তে এমবিএ প্রোগ্রামে শিক্ষকতা করতেন। সে সময় তার পরিচিতি ছিল একজন শিক্ষাবিদ ও উদ্যোক্তা হিসেবে। তিনি পিএপি ইন্টারন্যাশনাল গ্রুপের কর্ণধার। সেই সময়ে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু তার প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে তার যোগাযোগ ছিল বলেও অনেকের কাছে তিনি উল্লেখ করতেন।

এছাড়া তার প্রতিষ্ঠানের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে কিছু প্রকল্পের টেন্ডার পাওয়ার কথাও আলোচনায় এসেছে। এসব কারণে তাকে অনেকেই তৎকালীন ক্ষমতাসীন মহলের ঘনিষ্ঠ হিসেবেই দেখতেন।

তবে রাজনৈতিক প্রেক্ষাপট বদলালে ব্যক্তির অবস্থানও যে বদলে যেতে পারে—মাহমুদুল হাসানের সাম্প্রতিক ভূমিকা সেই আলোচনাকেই আবার সামনে এনেছে। এখন তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।

সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি চিঠির মাধ্যমে মন্ত্রী পদমর্যাদার সরকারি দায়িত্ব চাওয়ার বিষয়টিও নতুন করে প্রশ্ন তুলেছে—ব্যক্তিগত উদ্যোগ, রাজনৈতিক পরিচয় ও রাষ্ট্রীয় দায়িত্বের সীমারেখা কোথায় হওয়া উচিত।

রাজনীতির বাস্তবতায় ব্যক্তির অবস্থান পরিবর্তন অস্বাভাবিক নয়। তবে জনজীবনের গুরুত্বপূর্ণ পদ বা দায়িত্ব নিয়ে যখন আলোচনা তৈরি হয়, তখন স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্নটিও স্বাভাবিকভাবেই সামনে আসে। তাই এ ধরনের ঘটনা কেবল ব্যক্তিকে ঘিরে নয়, বরং আমাদের রাজনৈতিক সংস্কৃতি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া নিয়েও নতুন করে ভাবার সুযোগ তৈরি করে।

লেখক: লন্ডন প্রবাসী সিনিয়র সাংবাদিক

নিউজে সর্বশেষ

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

Showing Slide 1 of 5