শিরোনাম

** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী |
  • বাংলাদেশ
  • অর্থনীতি
  • নতুন নোটকে পণ্য হিসেবে বিক্রি করা আইনবিরোধী বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক

নতুন নোটকে পণ্য হিসেবে বিক্রি করা আইনবিরোধী বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক

image_print
image_print
বাজারে নতুন নোটকে পণ্য হিসেবে বিক্রি করা আইনবিরোধী বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের কার্যক্রমে যদি কেন্দ্রীয় ব্যাংক বা কোনো বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা জড়িত থাকেন, তবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেন, নতুন নোট কোনো বাণিজ্যিক পণ্য নয়। বিভিন্ন উৎসবের সময়, বিশেষ করে ঈদের আগে নতুন নোটের চাহিদা বেড়ে যায়। তবে এটিকে বাজারে বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। কেউ এ ধরনের কাজে যুক্ত থাকলে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখবে।
মুখপাত্র আরও জানান, উৎসবকে ঘিরে নতুন নোটের প্রতি মানুষের আবেগ বা আগ্রহ থাকলেও ধীরে ধীরে এ প্রবণতা কমিয়ে আনা প্রয়োজন। কারণ বাংলাদেশ ধীরে ধীরে ক্যাশলেস অর্থনীতির দিকে এগোচ্ছে এবং নগদের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতি বছর ঈদুল ফিতরের আগে সালামি দেওয়ার জন্য অনেকেই ব্যাংক থেকে নতুন নোট সংগ্রহ করতে চান। এই সুযোগে কিছু অসাধু চক্র ব্যাংক থেকে নতুন নোট সংগ্রহ করে বেশি দামে বাজারে বিক্রি করে থাকে। বিশেষ করে রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদের আগে নতুন নোটের বান্ডিল অতিরিক্ত দামে বিক্রির ঘটনা প্রায়ই দেখা যায়।

নিউজে সর্বশেষ

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

Showing Slide 1 of 5