শিরোনাম

** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী |
  • বাংলাদেশ
  • জাতীয়
  • আইসিটি সেক্টরে দশ লাখ মানুষের কর্মসংস্থান হবেঃ মন্ত্রী ফকির মাহবুব আনাম

আইসিটি সেক্টরে দশ লাখ মানুষের কর্মসংস্থান হবেঃ মন্ত্রী ফকির মাহবুব আনাম

image_print
image_print

প্রধানমন্ত্রী নতুন কর্মসংস্থান সৃষ্টির নির্দেশ দিয়েছেন। আইসিটি সেক্টরে দশ লাখ মানুষের কর্মসংস্থান করা হবে।— এমনটিই জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

সোমবার দুপুরে গাজীপুরের টঙ্গীর নীমতলী এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা এলাকায় খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি আরো বলেন, ‘আমাদের সচেতন হতে হবে। পলিথিন ব্যবহারের পর যেখানে সেখানে ফেলে দেওয়া যাবে না। আমরা যদি সচেতন হই, তবে আইনের কঠোর বাস্তবায়নের প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, ‘পানি দূষণরোধে টঙ্গীর শিল্প কারখানাগুলোতে ইটিপি চালু রাখতে হবে। সরকার শিল্প মালিকদের প্রণোদনা দিয়েছে। কারখানা করলে নিয়ম মেনেই করতে হবে। আজ যে খাল খনন কাজের শুরু হলো, এ খালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবাইকেই নিতে হবে।’

তিনি বলেন, গাছা খালের সাড়ে পাঁচ কিলোমিটার অংশ পুনরায় খনন করা হবে। খালের পানি প্রবাহ ঠিক রাখতে ও খাল ভরাট বন্ধে খালের দুই পাশে তাল গাছ রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহির উদ্দিনের সঞ্চালনা এবং গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) আহাম্মদ হোসেন ভুঁইয়ার সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মহিউদ্দিন আহমেদসহ অন্যরা।

নিউজে সর্বশেষ

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

Showing Slide 1 of 5