শিরোনাম

** তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১ | ** শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় | ** হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু | ** সব শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির, সময়সীমা ৪ জুন | ** ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলার অভিযোগ | ** হাটে গরু আছে, ক্রেতা নেই | ** ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ | ** নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ, যা জানালেন মির্জা ফখরুল | ** আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ১৭৩ আইনজীবীর জাতিসংঘে আবেদন | ** সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা | ** খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় সাতক্ষীরায় সাংবাদিকদের বিবৃতি | ** নারীদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: যশোরে প্রধানমন্ত্রী |
  • Feature
  • তিন দিনের কৃষি উদ্যোক্তা আবাসিক প্রশিক্ষণ যেভাবে বিনামূল্যে নেবেন

তিন দিনের কৃষি উদ্যোক্তা আবাসিক প্রশিক্ষণ যেভাবে বিনামূল্যে নেবেন

image_print
image_print

দেশে আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণে তরুণদের সম্পৃক্ত করতে বিনামূল্যে তিন দিনের আবাসিক কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণের আয়োজন করেছে কৃষি মন্ত্রণালয়। এই প্রশিক্ষণ পরিচালনা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে টিস্যুকালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্প।

আয়োজকরা জানিয়েছেন, কৃষিকে টেকসই ও লাভজনক খাতে রূপান্তর করতে নতুন প্রজন্মের দক্ষ উদ্যোক্তা তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রযুক্তি, উদ্ভাবন, পরিকল্পনা ও নেতৃত্বের সমন্বয়ে তরুণদের ‘নেক্সট জেনারেশন ফার্মার’ হিসেবে গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে।

কী শেখানো হবে

তিন দিনের এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আধুনিক কৃষির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে ধারণা পাবেন। এর মধ্যে রয়েছে—

-টিস্যুকালচার ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার

-উন্নতমানের চারা উৎপাদন ও নার্সারি ব্যবস্থাপনা

-কৃষিভিত্তিক ব্যবসা পরিকল্পনা, বাজারসংযোগ ও ভ্যালু চেইন

-নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ ও উদ্যোক্তা দক্ষতা

-সফল কৃষি উদ্যোগ গড়ে তোলার বাস্তবধর্মী দিকনির্দেশনা

সম্পূর্ণ বিনামূল্যে সুবিধা

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্য আবাসন, খাবার, যাতায়াত ভাড়াসহ সব ধরনের সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে। এতে করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগ্রহী তরুণরা সহজেই অংশ নিতে পারবেন।

যেভাবে আবেদন

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে এই ঠিকানায়: https://thedp.gov.bd/training/

কেন গুরুত্বপূর্ণ

কৃষি বিশেষজ্ঞদের মতে, দেশের কৃষিতে দক্ষ মানবসম্পদ তৈরি এখন সময়ের দাবি। জলবায়ু পরিবর্তন, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বাজারের অনিশ্চয়তার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা গড়ে তোলা জরুরি। এই প্রশিক্ষণ সেই লক্ষ্য পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারে। সরকারের এ ধরনের উদ্যোগ তরুণদের কৃষির প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজে সর্বশেষ

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়ায় মঙ্গলবার (২৬মে) সকালে পিকআপ ও মোটর সাইকলের সংঘর্ষে নাসিম ফকির(৩২) নামের এক যুবক নিহত এবং মেহেদী ...

শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহার ছুটি শনিবার (২৩ মে) থেকে শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ৬ জুন পর্যন্ত। শুক্রবার ...

তালায় নারীকে পিটিয়ে জখম করলো আওয়ামী লীগ নেতা

তালায় জমি জমা বিরোধের জের ধরে এক মধ্য বয়সী নারী কে পিটিয়ে জখম করেছে আওয়ামীলীগ নেতা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ২১ ...

হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ ...