শিরোনাম

** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল |

নিজ বাড়ি থেকে ৩ নারীসহ ‘আটক’ ইউপি চেয়ারম্যান, মুচলেকায় মুক্তি

image_print
image_print

গাইবান্ধার সাঘাটায় নিজ বাড়ি থেকে তিন নারীসহ আটক হওয়া মুক্তিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান হাবীব লায়নকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। চেয়ারম্যানের বাড়িতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয়রা তাদের আটকের পর পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে অভিযোগের সত্যতা না পাওয়ায় শুক্রবার (২৬ জুন) দুপুরে তাদের ছেড়ে দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার মুক্তিনগর ইউনিয়নের কচুয়াহাট এলাকায় চেয়ারম্যানের নিজ বাড়ি থেকে তিন নারী, এক ইউপি সদস্য, চেয়ারম্যানসহ মোট ছয়জনকে উদ্ধার করে সাঘাটা থানা পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান বিভিন্ন সময়ে বাইরে থেকে নারী এনে ‘ফুর্তি’ করতেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বিক্ষুব্ধ স্থানীয়রা চেয়ারম্যানের বাড়ি ঘিরে তিন নারী, চেয়ারম্যান ও অন্যদের আটকে রাখেন।

পরে জাতীয় জরুরিসেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জনরোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার পর গভীর রাতে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে বিক্ষুব্ধ স্থানীয়দের ওই নারীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। এ সময় নারীরা কাপড়ে মুখ ঢেকে দ্রুত পুলিশের গাড়িতে ওঠেন। 

অন্যদিকে শুক্রবার সকালে চেয়ারম্যানের মুক্তির দাবিতে স্থানীয়দের একটি অংশ সাঘাটা থানা চত্বরে জড়ো হন। তারা দাবি করেন, চেয়ারম্যান নির্দোষ এবং তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ৯৯৯-এ কল পেয়ে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তিন নারী, এক ইউপি সদস্য ও চেয়ারম্যানসহ ছয়জনকে জনরোষ থেকে উদ্ধার করা হয়।

তিনি জানান, ওই তিন নারী বাউলশিল্পী। তারা বাউল গান পরিবেশন করেন। চেয়ারম্যান তাদের নিজের বাড়িতে বাউল গান শোনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তার বাড়িতে মাঝেমধ্যেই বাউল গানের আসর বসে। তদন্তে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে মুক্তিনগর ইউপি চেয়ারম্যান আহসান হাবীব লায়ন দাবি করেন, স্থানীয় একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ ঘটনার সূত্রপাত ঘটিয়েছে। তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

@@@

নিউজে সর্বশেষ

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

Showing Slide 1 of 5