শিরোনাম

** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং |

ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন

image_print
image_print
স্বাস্থ্যকর খাবার, সময়মতো খাওয়া এবং নিয়মিত শরীরচর্চার পাশাপাশি সুস্থ থাকতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, শরীরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখা এবং শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে পর্যাপ্ত পানি পান অপরিহার্য।

মানবদেহের প্রায় ৬০ শতাংশই পানি দিয়ে গঠিত। তাই শরীরে পানির ঘাটতি দেখা দিলে দুর্বলতা, হজমের সমস্যা এবং বিভিন্ন শারীরিক জটিলতা তৈরি হতে পারে।

তবে শুধু বেশি পানি পান করাই নয়, সঠিক নিয়মে পানি পান করাও সমান গুরুত্বপূর্ণ।আয়ুর্বেদশাস্ত্র ও স্বাস্থ্যবিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, পানি পানের ক্ষেত্রে কয়েকটি বিষয় মেনে চলা উচিত।
ঢকঢক করে পানি পান নয়

তীব্র তৃষ্ণা পেলেই একসঙ্গে অনেকটা পানি পান করার অভ্যাস ভালো নয়। এতে শরীরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে।

তাই একবারে বেশি না খেয়ে ধীরে ধীরে পানি পান করাই উত্তম।অল্প অল্প করে পানি পান করুন

চিকিৎসকদের পরামর্শ, চুমুক দিয়ে অল্প অল্প করে পানি পান করা উচিত। কখন পানি  পান করবেন, তা ব্যক্তির শারীরিক অবস্থা ও প্রয়োজনের ওপর নির্ভর করে। যাদের হজমের সমস্যা রয়েছে, তারা খাবার খাওয়ার সময় পানি না খেয়ে কিছুক্ষণ পরে পান করলে উপকার পেতে পারেন। আবার যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তারা খাবারের আগে পানি পান করলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমতে পারে।

অতিরিক্ত ঠান্ডা পানি এড়িয়ে চলুন

বিশেষজ্ঞদের মতে, ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানি নিয়মিত পান করা শরীরের জন্য উপকারী নয়। এর পরিবর্তে ঈষদুষ্ণ বা স্বাভাবিক তাপমাত্রার পানি পান করলে হজমে সহায়তা করে, ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং শরীরকে আরাম দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত পরিমাণে এবং সঠিক নিয়মে পানি পান করার অভ্যাস শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

@@@

নিউজে সর্বশেষ

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

Showing Slide 1 of 5