শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |
  • খেলাধুলা
  • ফুটবল
  • বিশ্বকাপ শেষে সেরা একাদশ ঘোষণা ফিফার, জায়গা পেলেন যেসব ফুটবলার

বিশ্বকাপ শেষে সেরা একাদশ ঘোষণা ফিফার, জায়গা পেলেন যেসব ফুটবলার

image_print
image_print

২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পর টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্স দেখানো খেলোয়াড়দের নিয়ে ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ ঘোষণা করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত এই আসরের সেরা একাদশে জায়গা পেয়েছেন সাতটি ভিন্ন দেশের ১১ জন ফুটবলার। দলটি সাজানো হয়েছে ৪-৩-৩ ফরমেশনে।

বিশ্বকাপজয়ী স্পেনের সর্বোচ্চ তিনজন ফুটবলার স্থান পেয়েছেন এই একাদশে। রক্ষণভাগে আছেন মার্ক কুকুরেয়া ও পেদ্রো পেরো। মাঝমাঠে রয়েছেন রদ্রি, যিনি পুরো টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে স্পেনকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সঙ্গে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন।

রানার্সআপ আর্জেন্টিনা থেকে সুযোগ পেয়েছেন দুই ফুটবলার। আক্রমণভাগে আছেন অধিনায়ক লিওনেল মেসি, যিনি আরেকটি বিশ্বকাপেও নিজের ধারাবাহিক পারফরম্যান্সের ছাপ রেখেছেন। রক্ষণভাগে জায়গা পেয়েছেন লিসান্দ্রো মার্তিনেজ।

সেমিফাইনাল পর্যন্ত দারুণ ফুটবল খেলা ফ্রান্স থেকেও তিনজন ফুটবলার নির্বাচিত হয়েছেন। আক্রমণভাগে রয়েছেন কিলিয়ান এমবাপে এবং মাইকেল ওলিসে, আর ডিফেন্সে আছেন দায়ো উপামেকানো।

ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম মাঝমাঠে জায়গা করে নিয়েছেন পুরো আসরে ধারাবাহিক নৈপুণ্যের সুবাদে। মিডফিল্ডার হয়েও এক বিশ্বকাপে সাত গোল করে তিনি নতুন রেকর্ড গড়েছেন।

স্ট্রাইকার হিসেবে নির্বাচিত হয়েছেন নরওয়ের আর্লিং হালান্ড। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক গোল করে তিনি ছিলেন অন্যতম আলোচিত ফুটবলার।

গোলবারের নিচে জায়গা পেয়েছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। ৪০ বছর বয়সী এই গোলকিপার পুরো টুর্নামেন্টে অসাধারণ সব সেভ করে নজর কেড়েছেন। স্পেন, উরুগুয়ে, সৌদি আরব ও আর্জেন্টিনার বিপক্ষে তার দুর্দান্ত পারফরম্যান্স কেপ ভার্দের ঐতিহাসিক বিশ্বকাপ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিশ্বকাপ-২০২৬: ফিফার সেরা একাদশ (৪-৩-৩)

গোলরক্ষক: ভোজিনহা (কেপ ভার্দে)

ডিফেন্ডার: পেদ্রো পেরো (স্পেন), দায়ো উপামেকানো (ফ্রান্স), লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা), মার্ক কুকুরেয়া (স্পেন)

মিডফিল্ডার: রদ্রি (স্পেন), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড), মাইকেল ওলিসে (ফ্রান্স)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা), আর্লিং হালান্ড (নরওয়ে), কিলিয়ান এমবাপে (ফ্রান্স)

@@

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5