শিরোনাম

** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী |
  • শিক্ষা
  • ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন সচিন টেনডুলকার

ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন সচিন টেনডুলকার

image_print
image_print

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সচিন টেনডুলকার। তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। এই ইস্যুতে যুবরাজ সিংয়ের পর দ্বিতীয় সাবেক ক্রিকেটার হিসেবে প্রতিক্রিয়া জানালেন সচিন।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যেই সচিনের এই মন্তব্য আসে। এনইইটি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ক্ষতিগ্রস্ত লাখো শিক্ষার্থীর দাবির প্রেক্ষিতে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন। পরে সমাজকর্মী সোনম ওয়াংচুক অনশন শুরু করলে এবং দিল্লি পুলিশ তাকে আটক করলে আন্দোলন আরও বিস্তৃত হয়।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সচিন বলেন, সমাজের সংস্কৃতি গঠনে সবারই দায়িত্ব রয়েছে। তিনি লেখেন, আমার বাবা একজন অধ্যাপক ছিলেন। তিনি অনেক তরুণ শিক্ষার্থীর পরামর্শদাতা ও পথপ্রদর্শক ছিলেন। ছোটবেলাতেই তিনি আমাকে একটি শিক্ষা দিয়েছিলেন ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়। কখনোই শর্টকাটের পথ বেছে নিও না।

সচিন আরও বলেন, সমাজের প্রাপ্তবয়স্ক হিসেবে আমাদের সবার দায়িত্ব সংস্কৃতি গড়ে তোলা। যে সমাজ পরিশ্রমের চেয়ে শুধু ফলাফলকে বেশি গুরুত্ব দেয়, সেখানে যোগ্যতার পরিবর্তে শর্টকাটের প্রবণতা তৈরি হয়। আজ যখন শিক্ষার্থীরা মনে করছে তাদের কঠোর পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হয়নি, তখন তাদের হতাশ হওয়াটা স্বাভাবিক। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সচিনের লেখেন, কঠোর পরিশ্রম ও মেধারই সবসময় জয় হওয়া উচিত। তরুণ ভারত স্বপ্ন ও উদ্যমে পরিপূর্ণ। তারাই আমাদের সাফল্যের চালিকাশক্তি। অভিভাবক, শিক্ষক, বন্ধু, আত্মীয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসন সবারই দায়িত্ব রয়েছে তরুণদের উৎসাহিত ও উদ্যমী রাখার।

শিক্ষামূলকখেলনা

তিনি আরও বলেন, আমাদের এমন একটি সংস্কৃতি তৈরি করতে হবে, যেখানে পরিশ্রমের স্বীকৃতি থাকবে, সততা উৎসাহিত হবে এবং মেধার জয় হবে। আমি নিশ্চিত, আমরা সবাই মিলে এমন সমাধান খুঁজে পাব, যা আমাদের সন্তানদের ভবিষ্যৎ আরও শক্তিশালী করবে এবং তাদের স্বপ্ন রক্ষা করবে।

@@

নিউজে সর্বশেষ

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

Showing Slide 1 of 5