শিরোনাম

** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী |
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ সন্ধ্যায় পদত্যাগ করছেন , আনুষ্ঠানিক ঘোষণা পরে

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ সন্ধ্যায় পদত্যাগ করছেন , আনুষ্ঠানিক ঘোষণা পরে

image_print
image_print

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে আজ সন্ধ্যার মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে সূত্রে জানা গেছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন ঢাকায় ফেরেন। চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা স্পিকার নির্ধারিত সময়ের দুই দিন আগেই ফিরে এলেন।

জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে স্পিকারের দেশে ফেরার বিষয়টি জানানো হয়।

স্পিকারের আগাম দেশে ফেরা রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের আলোচনাকে আরও জোরদার করেছে। নিয়মানুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেন স্পিকারের কাছে। আর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগপর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

বঙ্গভবনের উচ্চপর্যায়ের একটি গণমাধ্যমকে জানিয়েছে, রাষ্ট্রপতি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত সত্য। তবে কবে পদত্যাগ করবেন, তা অনেক বিষয়ের ওপর নির্ভর করছে। স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার একটি সাংবিধানিক প্রক্রিয়া রয়েছে।

বঙ্গভবনের আরেকটি সূত্র জানায়, স্পিকার দেশে ফেরার পর শুক্রবারই তার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হবে। সময় পাওয়া গেলে সন্ধ্যার মধ্যেই তার কাছে পদত্যাগপত্র পৌঁছে দেওয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগের ঘোষণা দেওয়া হতে পারে।

গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিদায়ের প্রস্তুতির কথা জানিয়েছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স গতকাল রাত ১০টা ২৩ মিনিটে প্রকাশ করা এক খবরে বলেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করবেন। তিনটি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে বলে খবরে উল্লেখ করা হয়। তবে বিষয়টির সংবেদনশীলতার কারণে সূত্রগুলোর কেউই পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি বলে রয়টার্স জানিয়েছে।

@@

নিউজে সর্বশেষ

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

Showing Slide 1 of 5