শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |
  • বাংলাদেশ
  • জাতীয়
  • আলিম পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করছিলেন শিক্ষক, সিসিটিভি ফুটেজে মিলল প্রমাণ

আলিম পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করছিলেন শিক্ষক, সিসিটিভি ফুটেজে মিলল প্রমাণ

image_print
image_print

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলিম পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে এক শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) উপজেলার কসবা মহিলা ডিগ্রি কলেজ আলিম পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কারাদণ্ডপ্রাপ্ত শিক্ষক মো. মনিরুল ইসলাম। তিনি আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রানিখার সৈয়দ এমদাদুল বারী গাউছিয়া আলিম মাদ্রাসার শিক্ষক।

উপজেলা প্রশাসন ও পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টায় কসবা পৌর এলাকার কসবা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে আলিমের ইসলামের ইতিহাস পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে দায়িত্ব পালন করছিলেন শিক্ষক মনিরুল ইসলাম। অভিযোগ ওঠে, তিনি পাঁচ পরীক্ষার্থীকে নকল সরবরাহের চেষ্টা করেন।

পরে কেন্দ্রের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পায় উপজেলা প্রশাসন। এরপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১২ ধারায় শিক্ষক মনিরুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

তানজিল কবির বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। নকল করার দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ওই কক্ষে দায়িত্ব পালনকারী দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে প্রতিটি কেন্দ্রে কঠোর নজরদারি করা হচ্ছে।’

এ ঘটনায় কক্ষের পর্যবেক্ষকের দায়িত্বে থাকা দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন আড়াইবাড়ী কামিল মাদ্রাসার শিক্ষক আফসানা আক্তার ও বাকি বিল্লাহ।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল ইসলাম বলেন, পাবলিক পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, কারাদণ্ডপ্রাপ্ত শিক্ষককে ঘটনাস্থল থেকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।

@@

নিউজে সর্বশেষ

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

Showing Slide 1 of 5