শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |

ফাইনালের পর মাঠে নেমেই সবাইকে হতবাক করলেন মেসি

image_print
image_print

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছিল আর্জেন্টিনা। সেই হতাশার পর মাত্র ১৩ দিনের বিরতি শেষে আবার মাঠে ফিরলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে বদলি হিসেবে নেমেই গোলের দারুণ একটি সুযোগ তৈরি করলেও অল্পের জন্য লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। তার সেই মিসে হতবাক হয়ে যায় গ্যালারিভর্তি দর্শক। শেষ পর্যন্ত কলাম্বাস ক্রুর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।

মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ৫৩তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ড্যানিয়েল পিন্টারের জায়গায় মাঠে নেমেই দর্শকদের উচ্ছ্বসিত অভ্যর্থনা পান তিনি। বিশ্বকাপের পর তার প্রত্যাবর্তন ঘিরে গ্যালারিতে ছিল উৎসবের আবহ।

মাঠে নামার মাত্র তিন মিনিট পরই গোল করার সুবর্ণ সুযোগ পান মেসি। পেনাল্টি বক্সের ডান প্রান্তে লুইস সুয়ারেজের বাড়ানো বল পেয়ে বাঁ পায়ের জোরালো শট নেন তিনি। কিন্তু বলটি অল্পের জন্য পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। গ্যালারিতে তখন অনেকেই গোল উদযাপনের প্রস্তুতি নিয়েছিলেন। বল বাইরে চলে যেতেই হতাশ হয়ে পড়েন দর্শকরা। সেই গোলটি হলে ইন্টার মায়ামি ৩-১ ব্যবধানে এগিয়ে যেতে পারত।

ম্যাচের শুরু থেকেই দারুণ খেলছিল ইন্টার মায়ামি। প্রথমার্ধে লুইস সুয়ারেজের নৈপুণ্যে দুই গোলের লিড নেয় স্বাগতিকরা। প্রথমে নিজের দুর্দান্ত শটে গোল করেন উরুগুয়ের এই তারকা। পরে নোয়াহ অ্যালেনের গোলেও বড় ভূমিকা রাখেন তিনি।

তবে বিরতির আগে ব্যবধান কমিয়ে দেয় কলাম্বাস ক্রু। ইন্টার মায়ামির ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো আত্মঘাতী গোল করলে ম্যাচে ফিরে আসে সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার লড়াই চালিয়ে যায় কলাম্বাস। ৮৪তম মিনিটে ব্রাইস মেন্দেজের ফ্রি-কিক থেকে গোল করে তারা ২-২ সমতা ফেরায়। ফলে নিশ্চিত জয় হাতছাড়া হয় ইন্টার মায়ামির।

মেসির সঙ্গে আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির সতীর্থ রদ্রিগো দে পলও এই ম্যাচে মাঠে ফেরেন। তিনি শুরুর একাদশে ছিলেন। বিশ্বকাপের পর বিশ্রামের কারণে শিকাগো ফায়ার ও সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে দুজনই খেলেননি। এমএলএস অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় সম্ভাব্য নিষেধাজ্ঞা থেকেও তারা অব্যাহতি পান।

চলতি সপ্তাহে মেসি ও দে পল দুজনই অনুশীলনে ফেরেন। এর আগে মেসি সর্বশেষ ২৪ মে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মাঠে নেমেছিলেন।

এই ড্রয়ের পরও ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিল এসসির চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে ইন্টার মায়ামি। এখন দলটির লক্ষ্য লিগস কাপ। আগামী বুধবার নিজেদের মাঠে অ্যাতলেতিকো দে সান লুইসের মুখোমুখি হবে মায়ামি। এরপর নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে মনতেরেই ও লেওনের বিপক্ষে খেলবে মেসির দল।

@@

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5