শিরোনাম

** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী |
  • বাংলাদেশ
  • জাতীয়
  • ডিএনসিসি প্রশাসক-এমপির ওপর হামলার অভিযোগ, কারখানার মালিকসহ আটক ২২

ডিএনসিসি প্রশাসক-এমপির ওপর হামলার অভিযোগ, কারখানার মালিকসহ আটক ২২

image_print
image_print

রাজধানীর উত্তরখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে উত্তেজনার মুখে পড়েন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। 

এ ঘটনায় নেপচুন অ্যাকসেসরিজ নামে একটি পোশাক কারখানার মালিক কর্নেল (অব.) জাকিরসহ ২২ জনকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে উত্তরখানের রাজাবাড়ী এলাকার অস্থায়ী বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সকালে ডিএনসিসির ৪৬ নম্বর ওয়ার্ডের রাজাবাড়ী এসটিএসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে পাশের নেপচুন অ্যাকসেসরিজ পোশাক কারখানার কিছু শ্রমিকের সংঘর্ষ হয়। এতে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী আহত হন।

পরে ঘটনাস্থল পরিদর্শনে যান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় পোশাক কারখানার মালিক কর্নেল (অব.) জাকিরের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাকে আটক করে।

ঘটনার পর বিকালে ডিএনসিসির জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রশাসক ও সংসদ সদস্যের উপস্থিতিতে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের ‘সন্ত্রাসী’রা অতর্কিত হামলা চালায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে নেপচুন অ্যাকসেসরিজের মালিকপক্ষের লোকজন এসটিএসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিএনসিসির দাবি, পরে প্রশাসক ও সংসদ সদস্য ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্টদের কাছে ঘটনার জবাবদিহি চাইলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় মালিকপক্ষের ‘ভাড়াটে সন্ত্রাসী’রা অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে।

ঘটনার পর ডিএনসিসির প্রশাসক ও সংসদ সদস্য কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে গিয়ে আহত পরিচ্ছন্নতাকর্মীদের খোঁজখবর নেন। সেখানে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উত্তরখান থানার পরিদর্শক (অপারেশন) শেখ রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, হামলার ঘটনায় নেপচুন অ্যাকসেসরিজের মালিকসহ ২২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় ডিএনসিসির পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

@@

নিউজে সর্বশেষ

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

Showing Slide 1 of 5