শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |

লোহিত সাগরে হামলায় ডুবে গেছে ভারতীয় জাহাজ

image_print
image_print

লোহিত সাগরে ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর হামলায় একটি ভারতীয় পতাকাবাহী কার্গো জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) ইয়েমেনের পশ্চিম উপকূলের কাছে এ ঘটনা ঘটে।

জাহাজটিতে মোট ১৪ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনের নাগরিক। ইয়েমেনের নিরাপত্তা বাহিনী সবাইকে জীবিত উদ্ধার করেছে। পরে তাদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।

জানা যায়, ডুবে যাওয়া জাহাজটির নাম এমএসভি ফাইজে নূরে অলিয়া (MSV Faize Noore Oliya)।

জাহাজটি হুথি নিয়ন্ত্রিত বন্দরনগরী হোদেইদাহর দক্ষিণে প্রায় ১৩ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। এ সময় একটি ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাতে জাহাজটি উল্টে যায় এবং পরে ডুবে যায়।

ইয়েমেনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স জানিয়েছে, কোস্ট গার্ড ও নৌ ইউনিটের যৌথ অভিযানে সব নাবিককে উদ্ধার করা হয়েছে।

ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা এবং বাব আল-মান্দেব প্রণালির উপকূলীয় অঞ্চল নিয়ন্ত্রণ করে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। লোহিত সাগর, এডেন উপসাগর ও ভারত মহাসাগরকে সংযুক্ত করা এই প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হিসেবে পরিচিত।

ভারতের তীব্র নিন্দা

এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত সরকার। দেশটির বন্দর, জাহাজ চলাচল ও নৌপথবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাতে জাহাজটি উল্টে ডুবে গেছে।

তিনি জানান, উদ্ধার হওয়া নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ওই অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভারতীয় মন্ত্রী বলেন, নিরস্ত্র যান্ত্রিক পালতোলা জাহাজে এই উসকানিবিহীন হামলার তীব্র নিন্দা জানায় ভারত। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন, ১৪ জন নাবিকই নিরাপদে উদ্ধার হয়ে ইয়েমেনের মোখা বন্দরে পৌঁছেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইয়েমেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ও করা হচ্ছে বলে জানানো হয়েছে।

ভারত বলেছে, এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনা গভীর উদ্বেগের বিষয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী লোহিত সাগর ও আশপাশের আন্তর্জাতিক নৌপথে অবাধ নৌচলাচল ও বাণিজ্য দ্রুত পুনঃস্থাপনের আহ্বান জানিয়েছে দেশটি।

বাড়ছে আঞ্চলিক উত্তেজনা

সাম্প্রতিক মাসগুলোতে লোহিত সাগর ও আশপাশের সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা বেড়েছে। এতে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে।

গত মাসে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয়। এর ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন মাত্রা পেতে পারে এবং বৈশ্বিক বাণিজ্যপথে ঝুঁকি আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: এনডিটিভি

এমএম/এসজা

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5