মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাত পৌনে ৯টার দিকে আগুন দেওয়া হয়।
সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এ সময় দুর্বৃত্তরা দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায়। এতে বাড়ির কাচের জানালা ভেঙে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় রাত সাড়ে ৯টার দিকে। তবে বাড়িতে কেউ ছিলেন না।
উল্লেখ্য, আজ সন্ধ্যায় ভারতে ফোরেন প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সঙ্গে লাইভে অংশ নেন সাকিব।
২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আদাবরে রুবেল নামের এক পোশাককর্মী নিহত হওয়ার ঘটনায় সাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। এই মামলার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না।
Post Views: 36






