শিরোনাম

** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী |

দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলনে বিশেষ বক্তা সাতক্ষীরার তরুণ, কে এই অরিন?

image_print
image_print

নয়াদিল্লি থেকে প্রচারিত পতিত আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে সাতক্ষীরার তরুণ আবু ওবাইদাহ অরিনের উপস্থিতি সামনে আসার পর স্থানীয় রাজনীতিসহ সাধারণ মানুষের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা থেকে ওই অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অরিনের পরিচয় ও অবস্থান নিয়ে নানা আলোচনা শুরু হয়।

প্রায় ছয় মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, প্রেস কনফারেন্স শুরু হওয়ার ২০ মিনিট পর অরিন ইংরেজিতে বক্তব্য দেন। সেখানে তিনি শেখ হাসিনাকে ‘আমাদের প্রধানমন্ত্রী’ ও আওয়ামী লীগ সভাপতি হিসেবে উল্লেখ করে পদ্মা সেতুসহ শেখ হাসিনা সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে তরুণদের শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে।

এসব দাবির পক্ষে কোনো তথ্য বা দালিলিক প্রমাণ তিনি উপস্থাপন করতে পারেননি। বক্তব্য চলাকালে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর সমালোচনাও করেন অরিন। বক্তব্যের শেষে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ তুলে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় দেশরত্ন শেখ হাসিনা’ স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২৫ বছর বয়সী অরিন সাতক্ষীরা সদর থানার পাশের মুনজিতপুর নিচুতলা এলাকার বাসিন্দা এবং স্থানীয় ‘জাহান প্রেস’-এর মালিক আবু সোয়েব এবেলের বড় ছেলে। পারিবারিকভাবে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেলের সঙ্গে অরিন ও তার বাবার ব্যাপক ঘনিষ্ঠতা রয়েছে।

এছাড়া রাজনৈতিকভাবে সাতক্ষীরার সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির সঙ্গে তার সম্পর্ক এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীর পরিবারের সঙ্গে তাদের আত্মীয়তার আলোচনা রয়েছে।

স্থানীয় মুদি দোকানী শাহজাহান আলী জানান, তিনি ভারতের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তাকে এলাকায় দেখা যায়নি।

এ বিষয়ে প্রতিক্রিয়া ও বক্তব্য জানতে অরিনের বাড়ি ও জাহান প্রেসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তার বাবা আবু সোয়েব এবেলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

এদিকে, শেখ হাসিনার বহুল আলোচিত এই সভায় এক তরুণের উপস্থাপনা ও বক্তব্যের বিষয়ে কিছুই জানে না আইনশৃঙ্খলা বাহিনী। সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, এ বিষয়ে জেলা পুলিশ অবগত নয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে কথা বলতে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমানের নাম্বারে যোগাযোগ করা হলে তিনি ফোন কলটি কেটে দেন।

এমএম/এসজাবা

নিউজে সর্বশেষ

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

Showing Slide 1 of 5