শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |
  • শিক্ষা
  • বিদেশে পড়াশোনার খরচ ডেবিট-ক্রেডিট কার্ডে পরিশোধের সুযোগ

বিদেশে পড়াশোনার খরচ ডেবিট-ক্রেডিট কার্ডে পরিশোধের সুযোগ

image_print
image_print

বিদেশে পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য লেনদেন সহজ করতে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত যাবতীয় ফি পরিশোধের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এখন থেকে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি এবং শিক্ষা সংক্রান্ত অন্যান্য ব্যয় মেটানোর জন্য ডেবিট, প্রিপেইড বা ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে। মূলত বিদেশি বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ভর্তি প্ল্যাটফর্মগুলো বর্তমানে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে অর্থ গ্রহণ করায় শিক্ষার্থীদের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শিক্ষার্থীর নামে অথবা তার শিক্ষার ব্যয় বহনকারী ব্যক্তির নামে এসব কার্ড ইস্যু করা যাবে। কার্ডের মাধ্যমে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি এবং অন্যান্য অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধ করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শিক্ষা-সংক্রান্ত এসব লেনদেন আলাদাভাবে বিবেচনা করা হবে। অর্থাৎ, এ ধরনের পরিশোধ বিদ্যমান ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার আওতায় গণনা করা হবে না।

তবে কার্ড ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নিয়ন্ত্রক বিধিবিধান ও আনুষ্ঠানিকতা অনুসরণ করতে হবে। এডি ব্যাংকগুলোকে নির্ধারিত সময়সীমার মধ্যে শুধু অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত পরিশোধেই কার্ড ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

এ ছাড়া লেনদেনের যথাযথ রেকর্ড সংরক্ষণ এবং নির্ধারিত ‌‘পারপাস কোড’ ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকে সব লেনদেনের তথ্য প্রতিবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এমএম/এসজাবা

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5