শিরোনাম

** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী |

হামলার প্রতিবাদে থানার গেটে ছাত্রদলের বিক্ষোভ, ওসির প্রত্যাহার দাবি

image_print
image_print

ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক সাতক্ষীরায় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল আলম বাপ্পীসহ একাধিক নেতাকর্মীর ওপর আওয়ামীলীগ ও চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন সদর উপজেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। একই সঙ্গে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমানকে প্রত্যাহারের দাবিও জানান তারা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সাতক্ষীরা সদর থানার গেটে গিয়ে সমাবেশ করেন তারা। এ সময় হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

সমাবেশে নেতাকর্মীরা বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ওসি মাসুদুর রহমানকে দ্রুত প্রত্যাহারের দাবি জানান তারা। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন তারা।

নেতাকর্মীরা আরও বলেন, ছাত্রদলের উদীয়মান নেতৃত্বকে ভয় দেখিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। হামলা বা ভয়ভীতি দেখিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা যাবে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ছাত্রদলের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারও হয়েছে। এরপরও কেউ বিক্ষোভ সমাবেশ করলে কিছু করার নেই।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে জেলা জাসাসের সেক্রেটারি ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা তাঁতি দলের সেক্রেটারি মোহাম্মদ সাহেব আলী, পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ নাহিদ হাসান, আলিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম জিকুসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • এমএম/এসজাবা

নিউজে সর্বশেষ

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

Showing Slide 1 of 5