শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |

১৪৬ কোটি টাকার রাজস্ব ক্ষতি, সেই কর কর্মকর্তা লিংকন রায় বরখাস্ত

image_print
image_print

জাল আদেশপত্র ও কর নির্ধারণ আদেশ তৈরি করে সরকারের প্রায় ১৪৬ কোটি ৫৭ লাখ টাকার রাজস্ব ক্ষতির অভিযোগে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটের সাময়িক বরখাস্তকৃত উপ-করকমিশনার লিংকন রায়কে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, লিংকন রায় কর অঞ্চল-৫-এর সার্কেল-৯০ (কোম্পানিজ)-এ দায়িত্ব পালনকালে ধামসুর ইকোনোমিক জোন লিমিটেডের ২০২০-২১ ও ২০২১-২২ করবর্ষের নিষ্পত্তিকৃত আয়কর মামলায় জালিয়াতির আশ্রয় নেন। তিনি পূর্ববর্তী কর্মকর্তার নিষ্পত্তিকৃত মামলায় নতুন আদেশপত্র (আইটি-৩৯) ও কর নির্ধারণ আদেশ (আইটি-৮৮) তৈরি করে ভুয়া কর দাবি সৃষ্টি করেন, যার ফলে সরকার ১৪৬,৫৭,৪৬,৫৫৩ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়।

এতে আরও বলা হয়, এই অনিয়মের প্রেক্ষিতে তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’এর অভিযোগে বিভাগীয় মামলা (মামলা নং-০৭/২০২৫) দায়ের করা হয়। পরে তদন্তকারী কর্মকর্তা কর আপিল অঞ্চল-২-এর কর কমিশনার মুন্সী হারুনর রশিদের দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, তদন্ত প্রতিবেদন, ব্যক্তিগত শুনানির জবাব ও অপরাধের গুরুত্ব বিবেচনায় এনে তাকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নিয়ম অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) পরামর্শ চাওয়া হলে কমিশনও এই গুরুদণ্ড আরোপের পক্ষে মতামত দেয়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এবং রাষ্ট্রপতি সদয় সম্মতি জ্ঞাপন করায় ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ৪(৩)(ঘ) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো।

 

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5