শিরোনাম

** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী |

বিল দেওয়ার টাকা নেই? ব্যাংক অ্যাপেই মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ

image_print
image_print

ব্যাংকিং অ্যাপের মাধ্যমে জরুরি সেবার বিল বা ফি পরিশোধের ক্ষেত্রে টাকার সংকট হলে সর্বোচ্চ ১০ হাজার টাকা তাৎক্ষণিক ঋণ নিতে পারবেন গ্রাহক।

এই ঋণের জন্য কোনো সুদ দিতে হবে না। তবে ঋণের পরিমাণ ও মেয়াদ অনুযায়ী মাশুল দিতে হবে।

‘ই-পেমেন্ট ক্রেডিট’ নামে এই ঋণ সুবিধা চালুর জন্য নীতিমালা চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, ডিজিটাল লেনদেন উৎসাহিত করা এবং গ্রাহকের সাময়িক টাকার সংকট মেটাতে নেওয়া হচ্ছে এ উদ্যোগ।

রোববার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, এ সুবিধার আওতায় বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ, মোবাইল ফোনের টাকা রিচার্জ করা, শিক্ষা ফি দেওয়া, চিকিৎসা ব্যয় মেটানো, সঞ্চয়ের কিস্তি ও বীমার প্রিমিয়াম পরিশোধ, ভ্রমণ খরচ, কর ও সরকারি সেবার ফি পরিশোধের ক্ষেত্রে গ্রাহক ঋণ নিতে পারবেন।

তবে এই ঋণের অর্থ নগদে তোলা যাবে না, সরাসরি বিল বা ফি পরিশোধে ব্যবহার করতে হবে।

একজন গ্রাহক সেবার বিলের বিপরীতে ৫০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণ পরিশোধে সর্বোচ্চ ৩০ দিন সময় পাওয়া যাবে।

ব্যাংক অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এই ঋণের জন্য আবেদন করা যাবে। তবে ঋণের অর্থ গ্রাহকের ব্যক্তিগত হিসাব বা ডিজিটাল ওয়ালেটে জমা হবে না।

ডিজিটাল লেনদেনের মাধ্যমে সরাসরি নির্ধারিত সেবাদাতা বা বিল গ্রহণকারী প্রতিষ্ঠানের কাছে অর্থ পরিশোধ করতে হবে।

ঋণের মেয়াদ হবে ৭ দিন, ১৫ দিন কিংবা ৩০ দিন। ঋণের পরিমাণ ও মেয়াদ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ মাশুল নির্ধারণ করে দেবে।

ঋণের পরিমাণ ৭, ১৫ ও ৩০ দিনের সর্বোচ্চ মাশুল

৫০ থেকে ২৫০ টাকা ৩, ৪ ও ৬ টাকা

২৫১ থেকে ৫০০ টাকা ৫, ৮ ও ১৫ টাকা

৫০১ থেকে ১০০০ টাকা ৭, ১২ ও ২০ টাকা

১০০১ থেকে ২০০০ টাকা ১০, ২০ ও ৩০ টাকা

২০০১ থেকে ৩০০০ টাকা ১৫, ৩০ ও ৫০ টাকা

৩০০১ থেকে ৫০০০ ২০, ৪০ ও ৭০ টাকা

৫০০১ থেকে ৭০০০ টাকা ২৫, ৫০ ও ৯০ টাকা

৭০০১ টাকা থেকে ১০০০০ টাকা ৩৫, ৭০ ও ১৩০ টাকা

ঋণের আবেদন করার ক্ষেত্রে গ্রাহককে ডিজিটাল পদ্ধতিতে সম্মতি দিতে হবে। গ্রাহকের নিবন্ধিত মোবাইল ফোন নম্বর ব্যবহার করে তার পরিচয় যাচাই করা হবে।

ব্যাংকগুলো নিজেদের নীতিমালার ভিত্তিতে গ্রাহকের ঋণ পাওয়ার যোগ্যতা যাচাই করতে পারবে এবং ঝুঁকির ভিত্তিতে ঋণের সীমা নির্ধারণ করতে পারবে।

ব্যাংকগুলো ছয় মাস পরীক্ষামূলক এই কার্যক্রম চালাবে। এরপর নিয়মিত পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে।

নিউজে সর্বশেষ

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা।

সাড়ে ছয়শ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল ২০টি ডেমু ট্রেন। কথা ছিল অন্তত ৩০ বছর চলবে এগুলো। কিন্তু তদারকির অভাবে ...

আলামপুর ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি দুলাল ন্যাংড়া আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন এর স্বস্তিপুর ১নম্বর ওয়ার্ড এর আওয়ামী লীগের সেক্রেটারি দুলাল সর্দার(ন্যাংড়া) আজ রাত আনুমানিক ৩:২০ মিনিটে ...

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

Showing Slide 1 of 5