শিরোনাম

** ছোট বহর নিয়ে নিয়মিত ফ্লাইটেই জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী | ** আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ বৃহস্পতিবার | ** কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ ছাত্রী আটক | ** আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার | ** ১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর | ** ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ল লিটারে ২০ টাকা | ** শিশুকে বলাৎকার, জামায়াত নেতা গ্রেফতার | ** এমপি গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত) এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) আত্মহত্যা করেছেন। | ** সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি মুকুল সম্পাদক বাবু | ** হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান | ** বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় জিএমপি কর্মকর্তাকে প্রত্যাহার | ** জিয়া পরিবারের ৩য় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান |
  • বাংলাদেশ
  • জাতীয়
  • ডিসেম্বরের মধ্যেই সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত

ডিসেম্বরের মধ্যেই সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত

image_print
image_print

জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬ সালের মধ্যেই সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠকে আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে রোববার (২০ সেপ্টেম্বর) সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, কমিটির সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, কমিটির সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, কমিটির সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং কমিটির সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

বৈঠকে জুলাই সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিত দলগুলোর মধ্যে ১৫টি দল সরাসরি বৈঠকে অংশগ্রহণ করে এবং একটি দল লিখিত বক্তব্যের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কমিটির কাছে প্রস্তাব পাঠায়।

বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা লিখিত আকারে কমিটির নিকট জমা দেওয়ার প্রস্তাব করা হয়। এ সময় জানানো হয়, জুলাই সনদের সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা এবং তাদের মতামতের ভিত্তিতেই সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হবে।

স্বাক্ষরিত জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয় বৈঠকে। এতে আইন মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • এমএম/এসজাবা

নিউজে সর্বশেষ

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এখনো জ্বালানি তেলের দাম অনেক কম : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জ্বালানি তেলের মূল্য ২০ টাকা বাড়ানো হয়েছে। এই ডিজেল কিন্তু বাংলাদেশকে কিনতে ...

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩৯১৪

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় কমপক্ষে চার ফিলিস্তিনি নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা ...

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন : জামায়াত প্রার্থী দেলাওয়ারের মনোনয়ন সংগ্রহ

আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লি) আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর ...

লং মার্চে অনুপস্থিত, সফরে জামায়াতের ৩৪ এমপি, অনেকেই গেছেন পরিবারসহ

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য যখন আট দফা দাবিতে লংমার্চ কর্মসূচি নিয়ে ব্যস্ত, তখন দলটির ৩৪ জন সংসদ সদস্য (এমপি) ...

Showing Slide 1 of 5