সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ ও দরিদ্র রোগীদের জন্য ১৫০ পিস ডেংগু টেস্ট কিট প্রদান করা হয়েছে। তালা উপজেলা সমাজসেবা অফিস ও রোগী কল্যান সমিতির উদ্যোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এই কিট প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান’র হাতে ডেংগু টেস্ট কিট তুলেদেন তালা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশব্যাপী ডেঙ্গুরোগের বিস্তর ঠেকাতে আগাম প্রস্তুতি গ্রহন হিসাবে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের এই উদ্যোগ।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল সরদার ও উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী তৌফিক ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।
- এমএম/এসজাবা
Post Views: 22






