শিরোনাম

** একই দাগে খাস জমির সীমানা নির্ধারণ করে ব্যক্তি মালিকানাধীন জমির নামজারির নির্দেশ | ** অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে | ** সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর | ** মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন | ** দুদকের গত ২০ বছরে হওয়া মামলা মিথ্যা প্রমাণিত দুদকের ৫০ শতাংশ মামলা | ** সাতক্ষীরায় ভুয়া পুলিশকে আটক করল আসল পুলিশ | ** ঔষধি উদ্ভিদ প্ল্যানটেইন ব্যবহার ২০ বছরের গবেষণায় নিরাপদ ও অধিক পুষ্টির ব্রয়লোর মাংস উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন — বাকৃবি গবেষকবৃন্দ | ** সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক সড়ক দুর্ঘটনায় আহত, অল্পের জন্য প্রাণ রক্ষা, গাড়ী মারাত্মক ক্ষতিগ্রস্ত। | ** ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার | ** ঢাকা কলেজের এইচএসসির ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি | ** গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী | ** আর্থিক খাত সংস্কারসহ ১৩ প্রকল্প অনুমোদন |
  • শিক্ষা
  • কথা রাখলেন শিক্ষামন্ত্রী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন এখন মাসের ১-২ তারিখেই

কথা রাখলেন শিক্ষামন্ত্রী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন এখন মাসের ১-২ তারিখেই

image_print
image_print

মাসের শুরুতেই বেতন হাতে পাওয়া যেন যুগ যুগ ধরে চলা এক স্বপ্ন ছিল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। বিগত মাসের বেতনের জন্য মাসের ১০-১২ তারিখ, মাঝামাঝি কিংবা তারও বেশি সময় পর্যন্ত অপেক্ষা করা ছিল প্রতি মাসের নিয়মিত বাস্তবতা। সেই অপেক্ষার অবসান ঘটালেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ৬ মাস আগে দায়িত্ব নিয়েই প্রতিশ্রুতির বাস্তবায়নও করলেন তিনি। দায়িত্ব নেওয়ার পর শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের ভোগান্তির কথা শুনে মাসের শুরুতেই বেতন দেওয়ার যে আশ্বাস তিনি দিয়েছিলেন; সেটি এখন বাস্তবে রূপ নিয়েছে।

তথ্যমতে, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান ড. আ ন ম এহছানুল হক মিলন। দায়িত্ব গ্রহণের পর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে বিলম্বের বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হয়। তখন তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন এবং মাসের শুরুতেই শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানান।

শিক্ষামন্ত্রী তার দেওয়া সেই আশ্বাস বাস্তবায়ন করেছেন। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বর্তমানে মাসের ১ বা ২ তারিখের মধ্যেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার অর্থ পৌঁছে যাচ্ছে। ফলে মাসের বেতন পেতে আগের মতো দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে না তাদের।

সর্বশেষ আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী বৃহস্পতিবার তথা ১ অক্টোবরই বেতন-ভাতা পাবেন শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, মঙ্গলবার বিকেলে সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার বেতনের ডাটা আইবাসে পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পেতে পারেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষমন্ত্রীর নির্দেশনা অনুুযায়ী শিক্ষক-কর্মচারীদের মাসের শুরুতে অর্থাৎ ১ তারিখে বেতন-ভাতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আশা করছি এবার শিক্ষকরা ১ অক্টোবর সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পাবেন।’

এর আগে আগস্ট মাসের বেতন সেপ্টেম্বরের ৩ তারিখে পেয়েছিলেন পৌনে ৪ লাখ এমপিও শিক্ষক-কর্মচারীরা।

শিক্ষক-কর্মচারীরাও বলছেন, সময়মতো বেতন-ভাতা পাওয়া তাদের নিয়মিত জীবনযাপন ও আর্থিক ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ। মাসের শুরুতেই বেতন হাতে পাওয়ায় বাড়িভাড়া, সন্তানদের শিক্ষা ব্যয়, দৈনন্দিন খরচসহ অন্যান্য আর্থিক দায়-দায়িত্ব পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা সহজ হচ্ছে।

এদিকে, শিক্ষামন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের দীর্ঘদিনের প্রত্যাশার একটি জায়গায় পরিবর্তন আসায় স্বস্তি তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এভাবে প্রতিশ্রুতি দেওয়ার পর তা বাস্তবায়নের বিষয়টি সামনে আসায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বক্তব্য ও কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে মাসের শুরুতেই বেতন-ভাতা পাওয়ার বিষয়টি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য দৃশ্যমান একটি পরিবর্তন হিসেবে সামনে এসেছে- এমনটাই দ্য ক্যম্পাসকে জানিয়েছেন তারা।

 

  • জাগরণবার্তা -জী.এম.আর-০১১

নিউজে সর্বশেষ

একই দাগে খাস জমির সীমানা নির্ধারণ করে ব্যক্তি মালিকানাধীন জমির নামজারির নির্দেশ

একই দাগের জমির একাংশ ব্যক্তি মালিকানাধীন এবং অন্য অংশ খাস বা সরকারি স্বার্থসংশ্লিষ্ট হলে সীমানা নির্ধারণ করে ব্যক্তি মালিকানাধীন অংশের ...

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

অনেকেই নানান কারণে টিন সার্টিফিকেট করেছেন। কিন্তু তা আর কাজে আসছে না। তাই জেনে নিন যেভাবে অনলাইনে টিন সার্টিফিকেট চাইলেই ...

খামারিদের উন্নয়ন হলে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি: সালাউদ্দিন টুকু

খামারিদের ভাগ্যোন্নয়নের সঙ্গে দেশের অর্থনীতির উন্নয়ন সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি ...

দুর্গাপূজায় ছুটি এক দিন বাড়ল, তাতে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

এবার হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব ও বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে অনুদান বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্গাপূজার জন্য হিন্দু ধর্মীয় ...

Showing Slide 1 of 5