শিরোনাম

** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল | ** অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বন্ধ করতে হবে -শি জিনপিং | ** উদ্বোধনী দিনেই কার্ডের প্রণোদনা পাচ্ছেন লক্ষাধিক কৃষক: কৃষিমন্ত্রী | ** সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনের পাশে প্রধানমন্ত্রী | ** চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’ নাচে বাজিমাত ক্যাটরিনার |
  • আন্তর্জাতিক
  • ৭ অক্টোবরের হামলা নিয়ে প্রতিবেদন, ইসরায়েলি সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলার নির্দেশ নেতানিয়াহুর

৭ অক্টোবরের হামলা নিয়ে প্রতিবেদন, ইসরায়েলি সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলার নির্দেশ নেতানিয়াহুর

image_print
image_print

৭ অক্টোবরের হামলা বিষয়ক প্রতিবেদনের জেরে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হারিৎজ’-এর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সংবাদমাধ্যম ‘হারিৎজ’, সাংবাদিক শ্লোমি এলদার এবং অন্যান্য পক্ষের বিরুদ্ধে মানহানির মামলা করার জন্য আইনজীবীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা একটি মিথ্যা প্রতিবেদন সাজিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবরের আগে হামাসের সম্ভাব্য হামলা সম্পর্কে সংযুক্ত আরব আমিরাত নেতানিয়াহুকে সতর্ক করেছিল। প্রতিবেদনে হারিৎজ আরও উল্লেখ করে, হামলার দেড় সপ্তাহ আগেই সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এ বিষয়ে সতর্ক করেছিলেন নেতানিয়াহুকে।

প্রস্তাবিত মামলার বিস্তারিত জানিয়ে এক্সে দেয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, ‘সেপ্টেম্বরের শুরু থেকে ৭ অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কোনো কথোপকথনই হয়নি।’

ওই দিনগুলোর প্রধানমন্ত্রীর কল লগ বা ফোন কলের তালিকা ‘পুঙ্খানুপুঙ্খভাবে’ পর্যালোচনা করা হয়েছে এবং সেখানে এ ধরনের কোনো যোগাযোগের কোনো চিহ্নই পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয় পোস্টে।

সংবাদমাধ্যমটির ওই প্রতিবেদনটিতে আরও বলা হয়েছিল, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সেই কথোপকথনের বিষয়টি ইসরায়েলের গোয়েন্দা ও সামরিক কর্তৃপক্ষকে জানাননি নেতানিয়াহু।

 

নিউজে সর্বশেষ

ভূমি কর্মকর্তাদের নজরদারি করবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ভূমি ...

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে ...

বিসিক কার্যালয় থেকেই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কারা পাবেন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) থেকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ ...

কিছু অভ্যাসে সত্তরেও থাকবেন সুস্থ

বয়স ৩০ থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে বয়স সত্তরে এসেও সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। নিয়মিত হাঁটা, ব্যায়াম, পর্যাপ্ত ...

Showing Slide 1 of 5