শিরোনাম

** পাসপোর্ট অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. আলীমুল আমীন। | ** বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব | ** ছোট বহর নিয়ে নিয়মিত ফ্লাইটেই জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী | ** আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ বৃহস্পতিবার | ** কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ ছাত্রী আটক | ** আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার | ** ১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর | ** ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ল লিটারে ২০ টাকা | ** শিশুকে বলাৎকার, জামায়াত নেতা গ্রেফতার | ** এমপি গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত) এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) আত্মহত্যা করেছেন। | ** সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি মুকুল সম্পাদক বাবু | ** হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান |
  • Feature
  • বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

image_print
image_print

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।

আজ সোমবার বিকেলে বিআরটিএর বনানী কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা অংশ নেয়।

বৈঠকে নতুন জ্বালানি মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসের ভাড়া কতটা সমন্বয় করা হবে, সে বিষয়ে আলোচনা হয়। পরে বাস মালিক সমিতির পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন এ তথ্য জানিয়েছেন।

দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছে। এ ছাড়া ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণের প্রস্তাব করেছে সড়ক পরিবহন মালিক সমিতি।

এর আগে রোববার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দরে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা এবং পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়।

এর আগে সর্বশেষ চলতি বছরের এপ্রিল মাসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসের ভাড়া সমন্বয় করা হয়েছিল। সে সময় ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়। পাশাপাশি অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

  • এমএম/এসজাবা

নিউজে সর্বশেষ

‘মাশরাফি জুনিয়র’ থেকে সিনেমার নায়িকা নমনি

পর্দায় শিশুশিল্পী হিসেবে যে যাত্রা শুরু হয়েছিল, এবার সেই পথেই নতুন পরিচয়ের অপেক্ষায় সাফানা নমনি। দীর্ঘ ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’-এর পরিচিত ...

পাসপোর্ট অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. আলীমুল আমীন।

বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. আলীমুল আমীন। তাকে প্রেষণে এই পদে নিয়োগ দিয়েছে সরকার। ...

কোন ষড়যন্ত্র করে বিএনপির উন্নয়ন থামানো যাবে না নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রশাসক হাবিব।

“কোনো ষড়যন্ত্র করে বিএনপির উন্নয়নকে থামানো যাবে না। দেশের সর্বস্তরের জনগণের সহযোগিতায় উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে তারেক রহমান এগিয়ে যাবেন।” ...

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এখনো জ্বালানি তেলের দাম অনেক কম : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জ্বালানি তেলের মূল্য ২০ টাকা বাড়ানো হয়েছে। এই ডিজেল কিন্তু বাংলাদেশকে কিনতে ...

Showing Slide 1 of 5