শিরোনাম

** সরকারি কেনাকাটার দরপত্রে নতুনদের জন্য সুযোগ তৈরিতে সংশোধন | ** ১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ | ** ঘুষের টাকাসহ হাতেনাতে আটক সাবরেজিস্ট্রার ও দুই সহযোগী | ** জাতিসংঘের সাধারণ অধিবেশনের ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশন’ এ প্রধানমন্ত্রী তারেক রহমান | ** এমপি বাবরের উদ্যোগে তিন উপজেলার ৪৭ বিএনপি নেতা ওমরাহ পালনে যাচ্ছেন | ** বিনামূল্যে দেশে ৬টি লিভার প্রতিস্থাপন করেছে বিএমইউ সুপার স্পেশালাইজড। | ** পানির নিচে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনে সফল হয়েছেন চীনা বিজ্ঞানীরা। | ** ‘এক পয়সা বাড়তি ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল’– সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম | ** সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী | ** জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের | ** বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি | ** হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী |
  • দেশজুড়ে
  • জেলার খবর
  • নীলফামারীর ডোমারে সড়ক দু’র্ঘটনায় ১০ম শ্রেনীর স্কুল-ছাত্রের মর্মান্তিক মৃত্যু

নীলফামারীর ডোমারে সড়ক দু’র্ঘটনায় ১০ম শ্রেনীর স্কুল-ছাত্রের মর্মান্তিক মৃত্যু

image_print
image_print

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ডোমার পৌর এলাকার ডোমার-জলঢাকা সড়কের ছোট রাউতা একরামিয়া কেন্দ্রীয় ঈদগাঁ ময়দান গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক মিয়া ডোমার পৌর এলাকার ছোট রাউতা ডাঙ্গাপাড়া এলাকার মো. হামিদুল ইসলামের ছেলে। তিনি ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাইভেট পড়াশোনা শেষে আশিক মিয়া নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ডোমার-জলঢাকা সড়কের ছোট রাউতা একরামিয়া কেন্দ্রীয় ঈদগাঁ ময়দান গেটের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর আশিকের মরদেহ নিজ বাড়িতে নেওয়া হয়। খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মাত্র ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

  • এমএম/এসজাবা

নিউজে সর্বশেষ

সরকারি কেনাকাটার দরপত্রে নতুনদের জন্য সুযোগ তৈরিতে সংশোধন

কোনো কাজের জন্য প্রয়োজন না থাকলে দীর্ঘ ব্যবসায়িক অভিজ্ঞতা চাওয়া যাবে না। জরুরি পরিস্থিতি তৈরি হলে প্রচলিত সরকারি ক্রয়পদ্ধতির সব ...

১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুতে রাতের আঁধারে ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে ...

বদলে যেতে পারে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি

দুবাইয়ে বৈঠকে বসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে আলোচনার বড় একটি অংশজুড়ে থাকবে পরবর্তী ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি)। ২০২৭ থেকে ...

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তখন তিনি ...

Showing Slide 1 of 5