শিরোনাম

** সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী | ** জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের | ** বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি | ** হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী | ** স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর যে পরিচয় খুঁজছে পুলিশ | ** পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান | ** গোপনীয় ও গুরুত্বপূর্ণ নথি ফাঁস, তথ্য পাচার সন্দেহে থানার রাইটারদের গণবদলি | ** নিউইয়র্ক পৌছেছেন প্রধানমন্ত্রী, ২৪ তারিখ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষন দিবেন জিয়া পরিবারের ৩য় ব্যক্তি হিসাবে। | ** ঢাকা শহরে ককটেল ফুটাচ্ছে কারা, যা জানা গেলো | ** ‘মাদকসেবন’র দায়ে কারাগারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকর্মী | ** পাসপোর্ট অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. আলীমুল আমীন। | ** বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব |
  • দেশজুড়ে
  • জেলার খবর
  • সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

image_print
image_print

সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

একই সঙ্গে অনুমোদিত প্রতিষ্ঠানগুলো নিয়ম মেনে সেবা না দিলে সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে ব্যাপক হারে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান সরকার এ ধরনের অনুমোদন দেওয়ার প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি যেসব প্রতিষ্ঠান ইতোমধ্যে অনুমোদন পেয়েছে, সেগুলোও যথাযথ নিয়ম ও মান বজায় রেখে পরিচালিত হচ্ছে কি না, তা দেখা হবে। অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা বাড়াতে আগামী অক্টোবর থেকে উন্নয়নকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। ৫০ শয্যার এ হাসপাতালকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে।

এ ছাড়া আগামী দুই বছরের মধ্যে হাসপাতালে একসঙ্গে ১০ জন রোগীর ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে। একই সময়ের মধ্যে আধুনিক প্যাথলজি ল্যাব স্থাপনের পাশাপাশি পুরুষ ও নারীদের জন্য পৃথক ফিজিওথেরাপি সেন্টার চালুর পরিকল্পনাও রয়েছে।

  • এমএম/এসজাবা

নিউজে সর্বশেষ

জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের

পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে রাজধানী ইসলামাবাদমুখী লং মার্চ স্থগিত রাখতে জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাঈমুর রহমানকে অনুরোধ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ ...

বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি

আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন আয়োজনের প্রস্তাব করা হয়েছে। এটি হবে বর্তমান ...

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী

অতিরিক্ত বিচারপতি থেকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন দেবাশীষ রায় চৌধুরী। রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (২১ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের ...

স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর যে পরিচয় খুঁজছে পুলিশ

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করছে পুলিশ। এর অংশ হিসেবে বিভিন্ন জেলায় ইউনিয়ন পরিষদে ...

Showing Slide 1 of 5