শিরোনাম

** স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর যে পরিচয় খুঁজছে পুলিশ | ** পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান | ** গোপনীয় ও গুরুত্বপূর্ণ নথি ফাঁস, তথ্য পাচার সন্দেহে থানার রাইটারদের গণবদলি | ** নিউইয়র্ক পৌছেছেন প্রধানমন্ত্রী, ২৪ তারিখ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষন দিবেন জিয়া পরিবারের ৩য় ব্যক্তি হিসাবে। | ** ঢাকা শহরে ককটেল ফুটাচ্ছে কারা, যা জানা গেলো | ** ‘মাদকসেবন’র দায়ে কারাগারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকর্মী | ** পাসপোর্ট অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. আলীমুল আমীন। | ** বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব | ** ছোট বহর নিয়ে নিয়মিত ফ্লাইটেই জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী | ** আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ বৃহস্পতিবার | ** কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ ছাত্রী আটক | ** আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার |
  • Feature
  • পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান

পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান

image_print
image_print

 

নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বাসে আগুন ও ককটেল হামলা করছে কারা, তা বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তিনি বলেন, ১১ দলীয় জোট ও আওয়ামী লীগ—এই দুই বিরোধী দলকে সামলে বিএনপিকে সরকার পরিচালনা করতে হচ্ছে। বিএনপি বর্তমানে চ্যালেঞ্জের মুখে রয়েছে।

রাশেদ খান বলেন, এই বিরোধীদল আওয়ামী লীগের সঙ্গে তাল মিলিয়ে আগামী ডিসেম্বর থেকে কর্মসূচি শুরু করতে চায়। যেমন শেখ হাসিনাও ডিসেম্বরে ফিরতে চান।

তিনি অভিযোগ করেন, দেশকে অশান্ত করতে জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ একত্রিত হয়ে বাস ও ট্রেনে আগুন দিচ্ছে এবং ককটেল ফোটাচ্ছে।

রাশেদ খান আরও বলেন, এনসিপির এক নেতা স্বীকার করেছেন, আওয়ামী লীগ ও জামায়াত মিলে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। একই দলের এক নেতা দাবি করেছেন, ১১ দলের দাবি মেনে নিলে ককটেল আর ফুটবে না।

তিনি প্রশ্ন তোলেন, যারা নির্বাচিত সরকারকে ব্যর্থ করতে চায়, তারা কি অপরাধ করছে না?

জুলাইয়ের সময়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন রাশেদ খান। তিনি বলেন, সাত মাসের সরকারের বিরুদ্ধে লংমার্চ কর্মসূচি কোনো স্বাভাবিক কর্মসূচি নয়। লংমার্চের নামে পিকনিক স্টাইলে ছবি তুলে ভিডিও করে ফেসবুকে পোস্ট করা হচ্ছে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে রাশেদ খান বলেন, সমগ্র বিশ্বে জ্বালানি সংকট চলছে। সরকার ভর্তুকি দিয়ে জনগণের পাশে থাকার চেষ্টা করছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সরকার জ্বালানি তেলের মূল্য বাড়াতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, সরকার যে উদ্যোগ নিয়েছে, তাতে আগামী দুই বছরের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সংকট থাকবে না।

আওয়ামী লীগকে ফেরাতে অনেকে সক্রিয় বলেও মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, চুক্তি থাকলেও আদানি কখনো বিদ্যুৎ দিচ্ছে, আবার কখনো দিচ্ছে না।

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে আওয়ামী লীগ অপতৎপরতা ও অসৌজন্যতায় মেতেছে বলেও অভিযোগ করেন তিনি। বিদেশের মাটিতে তারা দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে মন্তব্য করেন রাশেদ খান।

  • এমএম/এসজাবা

নিউজে সর্বশেষ

স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর যে পরিচয় খুঁজছে পুলিশ

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করছে পুলিশ। এর অংশ হিসেবে বিভিন্ন জেলায় ইউনিয়ন পরিষদে ...

বিশ্ব গণ্ডার দিবস আজ

প্রতি বছর ২২ সেপ্টেম্বর বিশ্ব গণ্ডার দিবস পালিত হয়। গণ্ডার সংরক্ষণ, অবৈধ শিকার বন্ধ এবং বন্যপ্রাণী সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ...

গোপনীয় ও গুরুত্বপূর্ণ নথি ফাঁস, তথ্য পাচার সন্দেহে থানার রাইটারদের গণবদলি

থানার কম্পিউটার অপারেটরের দায়িত্বে থাকেন একাধিক কনস্টেবল। তাদের সবাই চেনে থানার রাইটার হিসেবে। মূলত এই রাইটারদের দিয়েই অনলাইন জিডি লেখা ...

বিদ্যালয়ের টাকা নয়ছয়, ৩ লাখ ৭০ হাজার টাকা ফেরত দিলেন বিএনপির দুই নেতা

গ্রামের উন্নয়ন করার কথা বলে দুটি বিদ্যালয়ের ৩ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের পর তা ফেরত দিয়েছেন বিএনপির দুই নেতা। ...

Showing Slide 1 of 5