শিরোনাম

** নিউইয়র্ক পৌছেছেন প্রধানমন্ত্রী, ২৪ তারিখ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষন দিবেন জিয়া পরিবারের ৩য় ব্যক্তি হিসাবে। | ** ঢাকা শহরে ককটেল ফুটাচ্ছে কারা, যা জানা গেলো | ** ‘মাদকসেবন’র দায়ে কারাগারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকর্মী | ** পাসপোর্ট অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. আলীমুল আমীন। | ** বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব | ** ছোট বহর নিয়ে নিয়মিত ফ্লাইটেই জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী | ** আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ বৃহস্পতিবার | ** কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ ছাত্রী আটক | ** আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার | ** ১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর | ** ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ল লিটারে ২০ টাকা | ** শিশুকে বলাৎকার, জামায়াত নেতা গ্রেফতার |
  • Feature
  • নিউইয়র্ক পৌছেছেন প্রধানমন্ত্রী, ২৪ তারিখ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষন দিবেন জিয়া পরিবারের ৩য় ব্যক্তি হিসাবে।

নিউইয়র্ক পৌছেছেন প্রধানমন্ত্রী, ২৪ তারিখ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষন দিবেন জিয়া পরিবারের ৩য় ব্যক্তি হিসাবে।

image_print
image_print

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। এ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) নিউইয়র্ক সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি জন এফ কেনেডি (JFK) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভ্যর্থনা জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। পরে মোটর শোভাযাত্রাসহ প্রধানমন্ত্রীকে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়।

হোটেলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান এবং কনসাল জেনারেল মোজাম্মেল হক।

এর আগে সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেন মাননীয় প্রধানমন্ত্রী। ফ্লাইটটি তুরস্কের স্থানীয় সময় সকাল ১১টা ৩৫ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে দুই ঘণ্টা ৩৫ মিনিটের যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়।

  • এমএম/এসজাবা

নিউজে সর্বশেষ

বিদ্যালয়ের টাকা নয়ছয়, ৩ লাখ ৭০ হাজার টাকা ফেরত দিলেন বিএনপির দুই নেতা

গ্রামের উন্নয়ন করার কথা বলে দুটি বিদ্যালয়ের ৩ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের পর তা ফেরত দিয়েছেন বিএনপির দুই নেতা। ...

জনপ্রিয় অভিনেত্রী মিঠু মুখার্জি আর নেই

বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর রোববার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন ...

৬০ লাখ ডলারের গয়না লুট, কার্দাশিয়ানকে আদালত ক্ষতিপূরণ দিলেন মাত্র ১ ইউরো

২০১৬ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে সশস্ত্র ডাকাতির শিকার হয়েছিলেন মার্কিন তারকা কিম কার্দাশিয়ান। ওই ঘটনায় ৬০ লাখ ডলারের বেশি মূল্যের ...

”অবাধ গণমাধ্যমের দাবিতে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (BOMA)-এর ১৫ বছরে পদার্পণ ও ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত”

”অবাধ গণমাধ্যমের দাবিতে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (BOMA)-এর ১৫ বছরে পদার্পণ ও ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত” নিজস্ব প্রতিবেদক, ঢাকা দেশের অনলাইন ...

Showing Slide 1 of 5