শিরোনাম

** সরকারি কেনাকাটার দরপত্রে নতুনদের জন্য সুযোগ তৈরিতে সংশোধন | ** ১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ | ** ঘুষের টাকাসহ হাতেনাতে আটক সাবরেজিস্ট্রার ও দুই সহযোগী | ** জাতিসংঘের সাধারণ অধিবেশনের ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশন’ এ প্রধানমন্ত্রী তারেক রহমান | ** এমপি বাবরের উদ্যোগে তিন উপজেলার ৪৭ বিএনপি নেতা ওমরাহ পালনে যাচ্ছেন | ** বিনামূল্যে দেশে ৬টি লিভার প্রতিস্থাপন করেছে বিএমইউ সুপার স্পেশালাইজড। | ** পানির নিচে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনে সফল হয়েছেন চীনা বিজ্ঞানীরা। | ** ‘এক পয়সা বাড়তি ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল’– সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম | ** সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী | ** জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের | ** বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি | ** হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী |
  • Uncategorized
  • ”অবাধ গণমাধ্যমের দাবিতে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (BOMA)-এর ১৫ বছরে পদার্পণ ও ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত”

”অবাধ গণমাধ্যমের দাবিতে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (BOMA)-এর ১৫ বছরে পদার্পণ ও ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত”

image_print
image_print

”অবাধ গণমাধ্যমের দাবিতে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (BOMA)-এর ১৫ বছরে পদার্পণ ও ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত”

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের অনলাইন গণমাধ্যম উদ্যোক্তা ও পেশাদার সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (BOMA) সফলতার সাথে ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করেছে। গতকাল ২১ সেপ্টেম্বর, সোমবার সন্ধ্যায় রাজধানীর শান্তিনগরের ৪২-৪৩ সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের ট্রেজার আইল্যান্ডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা, দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়।
সংগঠনের সম্মানিত সভাপতি জনাব শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব লতিফুল বারি হামিম। তিনি তার বক্তব্যে বাংলাদেশের ডিজিটাল গণমাধ্যমের অগ্রগতিতে বোমার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “বর্তমান বিশ্ব বাস্তবতায় ডিজিটাল মিডিয়াই সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। এই মাধ্যমের বিকাশে বিগত এক যুগ ধরে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে তা সত্যিই প্রশংসনীয়।” তিনি সংগঠনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
সভাপতির বক্তব্যে জনাব শরিফুল ইসলাম খান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমের ওপর রাজনৈতিক হস্তক্ষেপের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, “গত সরকারের আমলে অনলাইন গণমাধ্যমকে অনুমোদন ও নিবন্ধন দেওয়ার নামে এক চরম তামাশা করা হয়েছে। তৎকালীন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ আইনের তোয়াক্কা না করে, স্রেফ দলীয় পদ-পদবি ও রাজনৈতিক পরিচয় দেখে নিজের টেবিলে বসে খেয়াল-খুশিমতো অনলাইন মিডিয়ার নিবন্ধন দিয়েছেন।”
তিনি আরও বলেন, “আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনলাইন গণমাধ্যমের নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাই। সেই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে যুগোপযোগী অনলাইন গণমাধ্যম নীতিমালা সংস্কারের জোর দাবি জানাচ্ছি।”
অনুষ্ঠানে বোমার নির্বাহী সভাপতি ডক্টর রেজাউল করিম চৌধুরী তাঁর বক্তব্যে আগত সকল সদস্য ও অতিথিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের দীর্ঘ ১৪ বছরের গৌরবময় পথচলার এই মাইলফলক উদযাপন আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এই বিশেষ মাহেন্দ্রক্ষণে আপনাদের আন্তরিক সান্নিধ্য ও জোরালো উপস্থিতি আগামী দিনে আমাদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান রতন, সিনিয়র সহ-সভাপতি রাশেদুল হাসান বুলবুল, আরিফুল ইসলাম, মিয়া শাজাহান, মোহাম্মদ শামীম, সার্জেন্ট সাইদুর রহমান, মোঃ নিয়াজ, মাহফুজা আক্তার, রফিকুল হুদা, রাশেদ বাবু, আপেল মাহমুদ ও আসমা রহমানসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় অনলাইন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর সকল অতিথিবৃন্দকে সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা কেক কাটা হয়।

  • এমএম/এসজাবা

নিউজে সর্বশেষ

নীলফামারীর ডোমারে সড়ক দু’র্ঘটনায় ১০ম শ্রেনীর স্কুল-ছাত্রের মর্মান্তিক মৃত্যু

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ডোমার পৌর এলাকার ডোমার-জলঢাকা সড়কের ছোট রাউতা একরামিয়া কেন্দ্রীয় ঈদগাঁ ময়দান গেটের সামনে এ ...

সরকারি কেনাকাটার দরপত্রে নতুনদের জন্য সুযোগ তৈরিতে সংশোধন

কোনো কাজের জন্য প্রয়োজন না থাকলে দীর্ঘ ব্যবসায়িক অভিজ্ঞতা চাওয়া যাবে না। জরুরি পরিস্থিতি তৈরি হলে প্রচলিত সরকারি ক্রয়পদ্ধতির সব ...

১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুতে রাতের আঁধারে ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে ...

বদলে যেতে পারে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি

দুবাইয়ে বৈঠকে বসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে আলোচনার বড় একটি অংশজুড়ে থাকবে পরবর্তী ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি)। ২০২৭ থেকে ...

Showing Slide 1 of 5