শিরোনাম

** সরকারি কেনাকাটার দরপত্রে নতুনদের জন্য সুযোগ তৈরিতে সংশোধন | ** ১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ | ** ঘুষের টাকাসহ হাতেনাতে আটক সাবরেজিস্ট্রার ও দুই সহযোগী | ** জাতিসংঘের সাধারণ অধিবেশনের ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশন’ এ প্রধানমন্ত্রী তারেক রহমান | ** এমপি বাবরের উদ্যোগে তিন উপজেলার ৪৭ বিএনপি নেতা ওমরাহ পালনে যাচ্ছেন | ** বিনামূল্যে দেশে ৬টি লিভার প্রতিস্থাপন করেছে বিএমইউ সুপার স্পেশালাইজড। | ** পানির নিচে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনে সফল হয়েছেন চীনা বিজ্ঞানীরা। | ** ‘এক পয়সা বাড়তি ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল’– সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম | ** সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী | ** জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের | ** বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি | ** হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী |
  • বিনোদন
  • হলিউড
  • ৬০ লাখ ডলারের গয়না লুট, কার্দাশিয়ানকে আদালত ক্ষতিপূরণ দিলেন মাত্র ১ ইউরো

৬০ লাখ ডলারের গয়না লুট, কার্দাশিয়ানকে আদালত ক্ষতিপূরণ দিলেন মাত্র ১ ইউরো

image_print
image_print

২০১৬ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে সশস্ত্র ডাকাতির শিকার হয়েছিলেন মার্কিন তারকা কিম কার্দাশিয়ান। ওই ঘটনায় ৬০ লাখ ডলারের বেশি মূল্যের গয়না লুট করা হয়েছিল। প্রায় ১০ বছর পর সেই মামলায় কার্দাশিয়ানকে মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্যারিসের একটি আদালত। তবে এই ১ ইউরো ক্ষতিপূরণই তিনি চেয়েছিলেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেওয়া এই রায়কে অর্থের বিষয় হিসেবে দেখছেন না কার্দাশিয়ান। সংবাদ সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলছে, তার ও তার রূপসজ্জাশিল্পী সিমন হারুশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই রায় মূলত জবাবদিহি ও ঘটনার স্বীকৃতির প্রতীক।

কার্দাশিয়ান বলেন, ২০১৬ সালের ওই ডাকাতির ঘটনা ছিল তার জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা। এর দীর্ঘস্থায়ী প্রভাব তার ও পরিবারের ওপর রয়ে গেছে। তবে এখন তিনি সেই ঘটনা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান।

২০১৬ সালের ২ অক্টোবর প্যারিসে ফ্যাশন সপ্তাহ চলাকালে একটি হোটেলে অবস্থান করছিলেন কার্দাশিয়ান। ওই সময় পুলিশের পোশাক পরা দুই ডাকাত জোর করে তার কক্ষে ঢুকে পড়ে।

ডাকাতরা জিপ টাই ও টেপ দিয়ে কার্দাশিয়ানকে বেঁধে ফেলে। এরপর তার কাছ থেকে ৬০ লাখ ডলারের বেশি মূল্যের গয়না নিয়ে পালিয়ে যায়। লুট হওয়া গয়নার মধ্যে একটি হীরার আংটিও ছিল, যেটি ওই রাতে একটি ফ্যাশন প্রদর্শনীতে পরেছিলেন তিনি।

বয়স বেশি হওয়ায় ফ্রান্সে ডাকাত দলের সদস্যদের ‘দাদু ডাকাত’ নামে পরিচিতি দেওয়া হয়েছিল। বিচার চলার সময় তাদের মধ্যে ছয়জনের বয়স ছিল ৬০ থেকে ৭০ বছরের মধ্যে।

গত বছর এই ডাকাতির ঘটনায় আটজনকে দোষী সাব্যস্ত করেন আদালত। বিচার-পূর্ব আটক অবস্থায় এরই মধ্যে সাজা ভোগ করে ফেলায় দোষী সাব্যস্ত কাউকেই নতুন করে কারাগারে যেতে হয়নি। রায়ের বিরুদ্ধে তাদের কেউ আপিলও করেননি।

এরপর ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে আদালতে শুনানি হয়।আদালত কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি তার রূপসজ্জাশিল্পী সিমন হারুশকেও ১ ইউরো দিয়েছে। ডাকাতির সময় হারুশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এছাড়া ওই হোটেলের সাবেক এক কর্মীকে ১ লাখ ৯ হাজার ৫১৬ ইউরো এবং হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। সাবেক ওই কর্মী মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কথা জানিয়ে ক্ষতিপূরণ ও সুদ বাবদ সাড়ে ৫ লাখ ইউরো দাবি করেছিলেন। তার আইনজীবী আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।রায়ের পর কার্দাশিয়ান ও হারুশ যৌথ বিবৃতিতে ফ্রান্সের বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।তারা বলেন, ওই অভিজ্ঞতা ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং এর প্রভাব এখনো তাদের মনে রয়েছে। তাদের মতে, আদালতের এই সিদ্ধান্ত শুধু ক্ষতিপূরণের বিষয় নয়; বরং এটি জবাবদিহি ও ভুক্তভোগীদের প্রতি স্বীকৃতির প্রমাণ।

কার্দাশিয়ান আরও বলেন, ঘটনাটি তিনি কখনো ভুলতে পারবেন না। তবে মানুষের মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ও জবাবদিহির শক্তিতে তিনি বিশ্বাস করেন। এখন তিনি ও তার পরিবার এই ঘটনা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান।

নিউজে সর্বশেষ

নীলফামারীর ডোমারে সড়ক দু’র্ঘটনায় ১০ম শ্রেনীর স্কুল-ছাত্রের মর্মান্তিক মৃত্যু

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ডোমার পৌর এলাকার ডোমার-জলঢাকা সড়কের ছোট রাউতা একরামিয়া কেন্দ্রীয় ঈদগাঁ ময়দান গেটের সামনে এ ...

সরকারি কেনাকাটার দরপত্রে নতুনদের জন্য সুযোগ তৈরিতে সংশোধন

কোনো কাজের জন্য প্রয়োজন না থাকলে দীর্ঘ ব্যবসায়িক অভিজ্ঞতা চাওয়া যাবে না। জরুরি পরিস্থিতি তৈরি হলে প্রচলিত সরকারি ক্রয়পদ্ধতির সব ...

১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুতে রাতের আঁধারে ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে ...

বদলে যেতে পারে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি

দুবাইয়ে বৈঠকে বসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে আলোচনার বড় একটি অংশজুড়ে থাকবে পরবর্তী ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি)। ২০২৭ থেকে ...

Showing Slide 1 of 5