শিরোনাম

** মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ | ** সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ | ** গুজব শনাক্ত করে দ্রুত কাউন্টার ন্যারেটিভ প্রচারের নির্দেশ চট্রগ্রাম পুলিশ সুপারের | ** সরকারি কেনাকাটার দরপত্রে নতুনদের জন্য সুযোগ তৈরিতে সংশোধন | ** ১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ | ** ঘুষের টাকাসহ হাতেনাতে আটক সাবরেজিস্ট্রার ও দুই সহযোগী | ** জাতিসংঘের সাধারণ অধিবেশনের ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশন’ এ প্রধানমন্ত্রী তারেক রহমান | ** এমপি বাবরের উদ্যোগে তিন উপজেলার ৪৭ বিএনপি নেতা ওমরাহ পালনে যাচ্ছেন | ** বিনামূল্যে দেশে ৬টি লিভার প্রতিস্থাপন করেছে বিএমইউ সুপার স্পেশালাইজড। | ** পানির নিচে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনে সফল হয়েছেন চীনা বিজ্ঞানীরা। | ** ‘এক পয়সা বাড়তি ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল’– সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম | ** সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী |
  • Feature
  • গুজব শনাক্ত করে দ্রুত কাউন্টার ন্যারেটিভ প্রচারের নির্দেশ চট্রগ্রাম পুলিশ সুপারের

গুজব শনাক্ত করে দ্রুত কাউন্টার ন্যারেটিভ প্রচারের নির্দেশ চট্রগ্রাম পুলিশ সুপারের

image_print
image_print
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার আগেই তা শনাক্ত করে দ্রুত সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কাউন্টার ন্যারেটিভ প্রচারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। একই সঙ্গে গুরুত্বপূর্ণ কনটেন্টের লিংক, স্ক্রিনশট, সংশ্লিষ্ট আইডি বা পেজ ও প্রচারের সময়সহ গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার টিমের করণীয় শীর্ষক অনলাইন সভায় পুলিশ কর্মকর্তাদের এসব নির্দেশনা দেওয়া হয়।

জুম অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সার্কেলের কর্মকর্তারা, থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবি এবং সাইবার মনিটরিং টিমের সদস্যরা অংশ নেন।

সভায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য শনাক্তকরণ, তথ্যের সত্যতা যাচাই, ভুয়া ও বিভ্রান্তিকর কনটেন্টের মূল উৎস চিহ্নিতকরণ, দ্রুত তথ্য যাচাই এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিশেষ করে দুর্গাপূজা, ধর্মীয় সম্প্রীতি, পূজামণ্ডপ ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্য সার্বক্ষণিক মনিটরিং, পুরনো বা ভিন্ন ঘটনার ছবি-ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির প্রচেষ্টা শনাক্তকরণ এবং ধর্মীয় উসকানি বা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির আশঙ্কাযুক্ত কনটেন্টকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আরো বলা হয়, কোনো ঘটনা বা তথ্য নজরে আসার পর সংশ্লিষ্ট থানা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে দ্রুত প্রকৃত ঘটনা নিশ্চিত করতে হবে। যাচাইকৃত তথ্যের ভিত্তিতে জনসাধারণের বিভ্রান্তি নিরসনে সংক্ষিপ্ত, নিরপেক্ষ ও সময়োপযোগী কাউন্টার ন্যারেটিভ প্রচার করতে হবে।

একই সঙ্গে থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থার মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদান ও সমন্বয় নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

সভায় গুজব ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি যাচাই ছাড়া কোনো তথ্য বা পোস্ট শেয়ার না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

অপরাধের উপাদান পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়েও বলা হয়েছে।

সভায় বক্তারা বলেন, গুজব ছড়ানোর আগেই তা শনাক্ত করা, দ্রুত সত্যতা যাচাই করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সাইবার মনিটরিং কার্যক্রম আরো জোরদার করতে হবে।

  • এমএম/এসজাবা

নিউজে সর্বশেষ

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ...

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ

  সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে এ সীমানার মধ্যে ...

নীলফামারীর ডোমারে সড়ক দু’র্ঘটনায় ১০ম শ্রেনীর স্কুল-ছাত্রের মর্মান্তিক মৃত্যু

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ডোমার পৌর এলাকার ডোমার-জলঢাকা সড়কের ছোট রাউতা একরামিয়া কেন্দ্রীয় ঈদগাঁ ময়দান গেটের সামনে এ ...

সরকারি কেনাকাটার দরপত্রে নতুনদের জন্য সুযোগ তৈরিতে সংশোধন

কোনো কাজের জন্য প্রয়োজন না থাকলে দীর্ঘ ব্যবসায়িক অভিজ্ঞতা চাওয়া যাবে না। জরুরি পরিস্থিতি তৈরি হলে প্রচলিত সরকারি ক্রয়পদ্ধতির সব ...

Showing Slide 1 of 5